Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

মঙ্গলবার থেকেই অনলাইনে টেট আবেদন, জেনে রাখুন খুঁটিনাটি

কোন কোন সাইটে আবেদন করা যাবে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০১৭, ১৪:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০১৭, ১৪:৪৮

options
link
মঙ্গলবার থেকেই অনলাইনে টেট আবেদন, জেনে রাখুন খুঁটিনাটি zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার থেকেই অনলাইনে আবেদন জানাতে পারবেন প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য ঘোষিত টেট পরীক্ষায় বসতে ইচ্ছুক পরীক্ষার্থীরা। সোমবার সাংবাদিক বৈঠকে সে কথা জানিয়ে দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য।

উচ্চমাধ্যমিকে বা সমতুল্য পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত হলেই আবেদন করা যাবে। সোমবার দুপুরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য টেট বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা ঘোষণা করেন। একই সঙ্গে তিনি জানান, তফশিলি জাতি, উপজাতি ও ওবিসি এবং প্রতিবন্ধী ক্যাটাগরির আবেদনকারীরা ৪৫ শতাংশ নম্বর পেলেই আবেদন জানাতে পারবেন। এ বছরের টেটে সংরক্ষিত আসন ছাড়াও কর্মরত অবস্থায় মৃত শিক্ষকদের পরিবারের একজন সদস্য নম্বরে পাঁচ শতাংশ ছাড় পাবেন বলে মানিকবাবু জানিয়েছেন। ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন জানানো যাবে। www.wbbpe.org.in ও www.wbsed.gov.in – এই দুটি ওয়েবসাইটে করা যাবে আবেদন। তারপর পরীক্ষার দিন ঘোষণা করবে প্রাথমিক শিক্ষা পষর্দ। আপাতত ২৫ হাজার শূণ্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে পরীক্ষা শেষে সফল পরীক্ষার্থীদের মধ্যে থেকে যখন নিয়োগ শুরু হবে, তখন আরও শূন্যপদ তৈরি হলে নিয়োগের সংখ্যা বাড়তে পারে। সম্পূর্ণ নতুন নিয়মে সর্বভারতীয় পরীক্ষার গাইডলাইন মেনে এবারই রাজ্যে প্রথম টেট হচ্ছে। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই)-এর নিয়মকে মান্যতা দিয়েই এবছর টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) পরীক্ষা নেওয়া হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[টাকা আদায় করতেই ধর্ষণের অভিযোগ, পালটা সাফাই ঋতব্রতর]

প্রসঙ্গত, ২০১৯-এর মধ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। যারা ইতিমধ্যে চাকরি করছেন তাদেরকেও প্রশিক্ষণ নিতে হবে। কেন্দ্রের এই নিয়ম মোতাবেক প্রতিটি রাজ্য তাদের প্রশিক্ষণহীনদের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানায়। প্রশিক্ষণহীনদের ৫ অক্টোবর মধ্যে আবেদন জানানোর সুযোগ ছিল। এই নিয়ে গোটা দেশে আবেদনকারীর সংখ্যা প্রায় ১৫ লক্ষ। রাজ্য থেকে ১লক্ষ ৬৯ হাজার প্রশিক্ষণের আবেদন জমা পড়েছে কেন্দ্রের কাছে।

[গভীর হয়েছে নিম্নচাপ, বৃষ্টি চলবে আগামী ৪৮ ঘণ্টা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.