সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙড় নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী৷ প্রস্তাবিত পাওয়ার গ্রিড প্রকল্প নিয়ে ক’দিন আগেই উত্তপ্ত ছিল ভাঙড়৷ তার জন্য বহিরাগতদেরই দায়ী করলেন মুখ্যমন্ত্রী৷ বিধানসভায় বাজেট অধিবেশনে তিনি জানালেন, প্রশাসন যখন গঙ্গাসাগর নিয়ে ব্যস্ত ছিল, তখন ভাঙড়ে অস্ত্র নিয়ে ঢুকেছিল বহিরাগতরাই৷
কেন হাতের শিরা কাটা, অভিনেত্রীর মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য
বাম আমলে জমি অধিগ্রহণ নীতির বিরোধিতা করেই রাজ্যে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সিঙ্গুর নিয়ে তাঁর নীতি যে একদম ঠিক ছিল, তা প্রমাণিত হয় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে৷ ভাঙড় কাণ্ডে সেই মমতা সরকারের বিরুদ্ধেই অবৈধ জমি অধিগ্রহণের অভিযোগ উঠেছিল৷ যদিও বিদ্যুৎমন্ত্রী বারবার করে জানিয়েছিলেন, মানুষ না চাইলে প্রকল্প বাস্তবায়িত হবে না৷ মানুষের প্রতিরোধেই কাজ বন্ধ ছিল৷ তারপরও উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা৷ পাওয়ার গ্রিড প্রকল্প তৈরি হলে সাধারণ মানুষ ব্যাপক সমস্যায় পড়বেন, এমনকী বিকলাঙ্গ সন্তান জন্মাবে বলেও প্রচার চালানো হয়েছিল৷ তার জেরেই অশান্ত হয়ে ওঠে পরিবেশ৷ সে সময়ই দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেছিলেন, কাজ পণ্ড করতেই উদ্দেশ্যমূলক প্রচার চালানো হয়েছে৷ পুরো ঘটনায় মাওবাদী, নকশালদের যোগ ছিল বলেও অভিযোগ উঠেছিল৷
জীবনধারণে বাতাস জরুরি, পরীক্ষায় বিড়ালছানাকে বাক্সে ভরার নির্দেশ পাঠ্যবইয়ে
এবার সেই বহিরাগত তত্ত্বেই সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী৷ এদিন তিনি সাফ জানালেন, ভাঙড়ে জমি অধিগ্রহণে কোনও সমস্যা ছিল না৷ আলোচনা করেই জমি নেওয়া হয়েছিল৷ প্রশাসন সেই সময় গঙ্গাসাগর নিয়ে ব্যস্ত ছিল৷ সেই অবকাশেই বহিরাগতরা অস্ত্র নিয়ে ভাঙড়ে ঢুকে অশান্তি বাধিয়েছিল৷ ভুল প্রচার চালানো হয়েছিল বলেও এদিন জানালেন মুখ্যমন্ত্রী৷
মহিলাদের মন জয় করতে এবার ভোটের আসরে ‘মোদি শাড়ি’
সেইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ব্যয় সংকোচ করতে ৯০টির মধ্যে ৪৬টি পুরসভাকে এক করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ তবে কারও চাকরি যাবে না বলেও এদিন আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’