চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: সরকারি বাসে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা। মুর্শিদাবাদের বড়ঞায় বাসে তল্লাশি চালিয়ে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। তদন্তকারীরা জানিয়েছেন, কলকাতা থেকে আগ্নেয়াস্ত্র আনা হচ্ছিল মালদহের কালিয়াচকে।
[ফের শিশুচোর সন্দেহে গণপিটুনি, নিগৃহীত মানসিক ভারসাম্যহীন]
কলকাতার ধর্মতলা থেকে রাজ্যে বিভিন্ন প্রান্তে যাওয়ার সরকারি বাসে ছাড়ে। শনিবার তেমনই একটি বাসে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। জানা গিয়েছে, শনিবার দুপুরে ধর্মতলা থেকে মালদহের কালিয়াচক যাওয়ার একটি সরকারি বাস ছেড়েছিল। বর্ধমান, বাদশাহি রোড, মোড়গ্রাম হয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে বাসটির মালদহের কালিয়াচকে পৌঁছানোর কথা ছিল সন্ধে নাগাদ। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে, ওই সরকারি বাসটিতে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে। মাঝপথে মুর্শিদাবাদের বড়ঞা থানার করালিতলা মোড়ে বাসটি আটকায় পুলিশ। শুরু হয় তল্লাশি। বাস থেকে উদ্ধার হয় সাতটি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, এমনকী ২০টি অসম্পূর্ণ পিস্তলও উদ্ধার হয়। ধরা পড়েছে এক পাচারকারীও।
ধৃতের নাম হুমায়ুন শেখ। মালদহের কালিয়াচকের বাসিন্দা সে। পুলিশ জানিয়েছে, সরকারি বাসে করে কলকাতা থেকে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র মালদহের কালিয়াচকে নিয়ে যাচ্ছিল হুমায়ুন। বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদহের কালিয়াচক থেকে ওই অস্ত্রগুলি পাচার করে দেওয়া হত বলেই মনে করা হচ্ছে। রবিবার সাংবাদিক সম্মেলনে করে সরকারি বাস থেকে অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার শ্রী মুকেশ।
[ নিহত ৯ শ্রমিকের পরিবারের পাশে রাজ্য, দু’লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা]
সর্বশেষ খবর
-
বিশ্রী ফলের পরেও তৃণমূলে গুরুত্বহীন উত্তর, মমতার গড়া কমিটিতে শুধু গৌতম
-
অভিষেকেই ঘূর্ণি সুথারের, দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া
-
পর্বতারোহীদের তাবু-স্লিপিং ব্যাগেও দুর্নীতি! এভারেস্টে মৃতদের খুঁজতে টাকা দেননি অরূপ? বিস্ফোরক পিয়ালি
-
বারবার আবেদনেও সাড়া দিচ্ছেন না তৃণমূল নেতারা! ভবন উদ্ধারে এবার আইনি পথের ভাবনা মালিকের
-
অমানিশার শেষ, টলিউডের ‘স্বরূপ’