সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্গনা রানাউতকে কেন Y+ ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা? প্রশ্ন তুলে কেন্দ্রকে তোপ দেগেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra)। তার রেশ ধরেই এবার পালটা তৃণমূলকে বিঁধতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।
“অভিষেক ব্যানার্জীকে কম্যান্ডো কভার কেন? কঙ্গনা তো কিছু অপ্রিয় সত্যি কথা বলে শিব সেনার রোষের মুখে পড়েছে, তাই সিকিউরিটি দেওয়া। কিন্তু ভাইপোর সিকিউরিটি কি সত্যি কথা ‘ঢাকতে’?”, বিস্ফোরক মন্তব্য বাবুল সুপ্রিয়র।
কঙ্গনাকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) উদ্দেশে লিখেছিলেন, “ভারতে লক্ষ মানুষের ক্ষেত্রে পুলিশ সংখ্যার অনুপাত ১৩৮ জন। তা সত্ত্বেও একজন বলিউড অভিনেত্রী কেন ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এভাবে কী নিরাপত্তাকর্মীদের সঠিক ব্যবহার করা হল?” মহুয়া মৈত্রর এই টুইটকে সমর্থন জানিয়ে ইতিমধ্যেই নেটজনতার একাংশ সরব হয়েছে। কিন্তু কঙ্গনাকে হাইপ্রোফাইল ক্যটাগরির নিরাপত্তা দেওয়াতে কোনওরকম ভুল দেখেননি বাবুল সুপ্রিয়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা টেনে তৃণমূলকে পালটা কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি।
[আরও পড়ুন: ছ’বছর বয়সে বাবার হাত ধরে এসেছিল আদি বাড়ি, সেই রিয়ার গ্রেপ্তারিতে নস্ট্যালজিক বাগমুন্ডি]
Why are Bollywood twitterati getting Y+ security when India has a police to population ratio of 138 per lakh & ranks 5th lowest globally among 71 countries?
No better use of resources, Mister Home Minister?— Mahua Moitra (@MahuaMoitra) September 7, 2020
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনীল দেশমুখও। বিনোদুনিয়ার পাশাপাশি কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) নিয়ে সরগরম রাজনৈতিক মহলও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে উঠেছে বিরোধিতার সুর। কেন একজন বলিউড অভিনেত্রীকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে, তা নিয়েই প্রশ্ন করেছিলেন বাংলার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আর তার রেশ ধরেই টুইটারে তোপ দেগেছেন বাবুল সুপ্রিয়।
[আরও পড়ুন: ছ’বছর বয়সে বাবার হাত ধরে এসেছিল আদি বাড়ি, সেই রিয়ার গ্রেপ্তারিতে নস্ট্যালজিক বাগমুন্ডি]
সর্বশেষ খবর
-
কোথায় শওকত? ছেলেকে আটক করে হন্যে হয়ে খুঁজছে এনআইএ! তল্লাশি ভাইয়ের বাড়িতেও
-
‘শত্রু দেশ’কে হারিয়ে এশিয়ার সেরা! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা, ভাইরাল ভিডিও
-
জন্ম থেকে দলের ‘মালিকানা’ বদল, মমতার তৃণমূলের ২৮ বছরের ইতিবৃত্ত
-
জিনিয়াস স্পোর্টস নয়, আইএসএল আয়োজনের অধিকার খুব সম্ভবত পেতে চলেছে ক্লাবগুলি
-
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম