সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: আরপিএফ-এর তৎপরতায় ভুল করে রেল স্টেশনে ফেলে যাওয়া টাকার ব্যাগ ফেরত পেলেন যুবক। ব্যাগে ছিল মায়ের চিকিৎসার খরচ। সময়ে টাকা ফিরে পেয়ে অস্ত্রোপচার নির্বিঘ্নেই সম্পন্ন হল।মায়ের সফল অস্ত্রোপচার শেষে সেই আরপিএফ কর্মীদেরই ধন্যবাদ দিতে ভোলেননি শ্যামপুর থানার অযোধ্যা গ্রামের বাসিন্দা সুযশ মণ্ডল।
[খড়দহে সরকারি আবাসনে চলল গুলি, আক্রান্ত শাসক দলের পঞ্চায়েত সদস্য]
রেল পুলিশ সুত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়া যাওয়ার জন্য মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাগনান স্টেশনে যান সুযশ মণ্ডল। সঙ্গে থাকা ব্যাগে ১৯ হাজার টাকা ও এটিএম কার্ড ছিল। ট্রেনের জন্য তাঁরা বাগানান স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। ট্রেন এলে তিনজন উঠেও পড়েন। শুধু বেমালুম ভুলে যান টাকার ব্যাগের কথা। সুযশবাবুর মা উলুবেড়িয়ারর এক নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। সেই টাকা নিয়েই মাকে দেখতে যাচ্ছিলেন সুযশবাবু। অতিরিক্ত মানসিক চাপে সেই ব্যাগখানা ফেলে চলে যান প্ল্যাটফর্মে। ট্রেন কুলগাছিয়া স্টেশনে পৌঁছালে আচমকাই ব্যাগের কথা মনে পড়লে মাথায় হাত পড়ে ওই ভদ্রলোকের। কালবিলম্ব না করে কুলগাছিয়া আরপিএফের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সমস্ত ঘটনা আরপিএফ কর্মীদের খুলে বলেন। খবর যায় উলুবেড়িয়া আরপিএফের দপ্তরে। উলুবেড়িয়া আরপিএফের ওসি মলয় কুমার সন্ন্যাসীকে বিষয়টি জানানো হয়। তিনি সঙ্গে সঙ্গে বাগনান আরপিএফ ক্যাম্প ইনচার্জ বাসুদেব আট্টাকে সংশ্লিষ্ট টাকার ব্যাগের তল্লাশির নির্দেশ দেন। বাসুদেববাবু তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে এটিএম কার্ড-সহ টাকার ব্যাগটি উদ্ধার করেন। খবর যায় উলুবেড়িয়ায়। ফেলে যাওয়া টাকার ব্যাগ অক্ষত রয়েছে। এহেন খবরে স্বস্তির শ্বাস ফেলেন চিন্তিত সুযশবাবু।
[রাস্তায় উঠে এল সমুদ্রের জল, মন্দারমণিতে হোটেলবন্দি বহু পর্যটক]
এরপর টাকার ব্যাগ আনতেই সুযশবাবু ফিরে যান বাগনান স্টেশনে। আরপিএফ আধিকারিকদের কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে সোজা নার্সিংহোমে। শনিবার রাতেই তাঁর মায়ের সফল অস্ত্রোপচার হয়। এখন সুস্থ রয়েছেন সুযশবাবুর মা। তিনি জানান, আরপিএফ আধিকারিক ও কর্মীদের তৎপরতাতেই টাকা ফেরত পেলেন। সেকারণেই মায়ের অস্ত্রোপচার সম্ভব হল। তাই আরপিএফ আধিকারিক ও কর্মীদের কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ওই ব্যক্তি।
সর্বশেষ খবর
-
বিয়ের বছর ঘোরার আগেই উত্তাল পরকীয়া! ডিভোর্সের পথে টলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি?
-
ইথানল মিশ্রিত পেট্রলে অসন্তোষ খোদ এনডিএ ভোটারদের! কোন পথে হাঁটবে মোদি সরকার?
-
আগামী দু’বছর রাজ্যে কোনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুমোদন নয়, বার্তা সুকান্তের
-
‘রঘু ডাকাত’ ফ্লপ করার পর শুনতে হয়েছিল ধ্রুব বন্দ্যোপাধ্যায় ‘ফিনিশড’! কী জবাব পরিচালকের?
-
মেলবোর্নে মোদির অনুষ্ঠানে টাকার বিনিময়ে ভিড়! রাহুল-খাড়গেকে ক্ষমা চাইতে বলল আয়োজকরা