Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Sukanta Majumdar

আগামী দু’বছর রাজ্যে কোনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুমোদন নয়, বার্তা সুকান্তের

আগামী দু'বছর বাংলায় কোনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুমোদন নয়। এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মুখোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। রাজ্যের পালাবদলের পরে বিজেপি সরকার শিক্ষাক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে।

গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২১:৩৯

link
গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২১:৩৯

options
link
আগামী দু’বছর রাজ্যে কোনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুমোদন নয়, বার্তা সুকান্তের zoom
বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দিলেন সুকান্ত। ফাইল ছবি
Advertisement

আগামী দু’বছর বাংলায় কোনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুমোদন নয়। এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মুখোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। রাজ্যের পালাবদলের পরে বিজেপি সরকার শিক্ষাক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে। রাজ্যে জাতীয় শিক্ষা নীতি শীঘ্রই চালু হচ্ছে বলে খবর। তার আগে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ-সহ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মুখোপাধ্যায়।

সেই বৈঠক শেষে সুকান্ত মুখোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই তিনি জানান, “আপাতত দুই বছর কোনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নতুন করে পারমিশন দেওয়া হবে না।” অর্থাৎ, এই সময়ের মধ্যে রাজ্যে নতুন করে কোনও বেসরকারি স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ারিং থেকে বিএড কলেজ তৈরি হবে না বলেই মত ওয়াকিবহাল মহলের। যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলির অডিট রিপোর্ট-সহ কাগজপত্র খতিয়ে দেখা হবে বলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে। তৃণমূল আমলে রাজ্যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। ইংরাজি মাধ্যম স্কুল থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ, বিএড কলেজ-সহ একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। শুধু তাই নয়, একাধিক প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন-সহ বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগও উঠেছে। পড়ুয়াদের থেকে বিশাল অঙ্কের টাকা কোর্স ফি হিসেবে নেওয়া হয় বলে অভিযোগ।

Advertisement

তৃণমূল জমানায় শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ করা থেকে শিক্ষাকে ঘিরে ব্যবসা চলছে বলেও অভিযোগ উঠেছিল বারংবার। বর্তমান বিজেপি সরকার শিক্ষাকে ব্যবসা পর্যায়ে নিয়ে আসতে নারাজ। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে বার্তা দিয়েছেন, “শিক্ষাকে পণ্য করতে দেব না।” সেই আবহে সুকান্ত মজুমদারের এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তৃণমূল কংগ্রেস আমলে পিএম ঊষার ইউটিলাইজেশন সার্টিফিকেট কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের তরফে জমা পড়েনি, এমন অভিযোগও এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করেছেন। সেজন্য কেন্দ্রের টাকা বাংলায় আসেনি। রাজ্য সরকার অংশগ্রহণও করেনি!

রাজ্য সরকার কেন্দ্রের পিএম ঊষা-তে অংশ নেবে, সেই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়েছেন। সমস্ত সার্টিফিকেটও পৌঁছে দেওয়া হচ্ছে কেন্দ্রের কাছে। কেন্দ্রীয় সরকারের টাকা রাজ্যে আগামী দিনে ঢুকবে। সেই কথাও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর তরফে এদিন জানানো হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.