বনগাঁ স্টেশন থেকে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করল বনগাঁ জিআরপি। সরকারি গাইডলাইন মেনে তাঁদের গাইঘাটা থানার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। শনিবার সকালের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাজ্যের একাধিক জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই এই হোল্ডিং সেন্টারে আটক থাকা মানুষকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আজ আটক হওয়া ব্যক্তিদেরও বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
জানা গিয়েছে, ধৃতদের বাড়ির বাংলাদেশের সাতক্ষীরা ও যশোর জেলায়। অভিযোগ, বেআইনিভাবে তাঁরা ভারতে ঢুকে থাকতে শুরু করেন। বনগাঁ এলাকায় বাড়ি ভাড়া করে থাকতেন তাঁরা। এই এলাকাতেই কাজকর্ম করতেন। শনিবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়ে বনগাঁ স্টেশন চত্বরে এসেছিলেন অভিযুক্তরা। স্টেশন চত্বরে তাঁদের দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ শুরু করে জিআরপি। সেই সময় তাঁরা স্বীকার করে নেন যে তাঁরা বাংলাদেশের নাগরিক। এরপরেই তাঁদের আটক করে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। গাইঘাটা থানার চাঁদপাড়া মার্কেটিং সোসাইটিটি হোল্ডিং সেন্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। আটক হওয়া বাংলাদেশিদের সেখানেই পাঠিয়েছে জিআরপি ৷
আরও পড়ুন:
উল্লেখ্য, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখার জন্য রাজ্যজুড়ে একাধিক হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, হোল্ডিং সেন্টারগুলিতে তিন ধরনের লোকজনকে রাখা হবে। প্রথমত, সীমান্ত পেরনো অনুপ্রবেশকারীকে ধরা মাত্র পুলিশ তাদের পাঠাবে হোল্ডিং সেন্টারে। দ্বিতীয়ত, যারা জেলবন্দি, তাঁদের আর আদালতে পেশ না করে হোল্ডিং সেন্টারে রাখা হবে। তৃতীয়ত, সাজার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশি, আইনি জটিলতায় যাঁদের প্রত্যর্পণ আটকে, তাঁদেরও রাখা হবে একই জায়গায়। ইতিমধ্যেই এই হোল্ডিং সেন্টারগুলিতে আটক থাকা একাধিক অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শিশু-কিশোরদের সমাজমাধ্যমে আসক্ত করছে মেটা! উঠছে দায়বদ্ধতার প্রশ্ন
-
হিরোশিমার পরমাণু বোমার চেয়েও শক্তিশালী ছিল নেপালের বন্যা! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
-
রেস্তরাঁয় ঠাসা পচা মুরগি ও খাসির মাংস! বাদুড়িয়ার খাদ্যদপ্তরের যৌথ অভিযানেই পর্দাফাঁস
-
মেয়ের পড়ার খরচ জোগাতে শাড়ি পরেই ছুট ম্যারাথনে! প্রথম হয়ে তাক লাগালেন মহারাষ্ট্রের রমা দেবী
-
অবসরের পর সব সাংবাদিক পাবেন পেনশন, পুজোর ‘বোনাস’ ৩ হাজার! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর