সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বাংলাদেশ সরকারের লোগো দেওয়া স্বাস্থ্য সম্পর্কিত পোস্টার দুর্গাপুর মহকুমা হাসপাতালে। যা ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। ছড়িয়েছে বিভ্রান্তিও।
জানা গিয়েছে, মহকুমা হাসপাতালের আইসিইউ ইউনিটের পাশে রয়েছে ‘ক্যাঙ্গারু মাদার কেয়ার’ পোস্টার। সন্তানের জন্ম দেওয়ার পর সেই সন্তানকে কীভাবে পরিচর্যা করা প্রয়োজন সেই নিয়েই সচেতনতার কথা লেখা রয়েছে এই পোস্টারে। কিন্তু দেখা যায়, সেই পোস্টারে বাংলাদেশ সরকারের লোগো রয়েছে। এনিয়ে হাসপাতালের সুপার ধীমান মণ্ডল বলেন, ‘‘বিষয়টি আমি জানিনা। তবে এই ধরনের লোগো ব্যবহার করা যেতে পারে না। কে লাগিয়েছে কেন লাগানো হয়েছে, আমি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করছি।’’
এই বিষয়ে বিজেপির জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা তীব্র বিরোধিতা করছি। এই বিষয়টি কেন করা হল দেখা দরকার সরকারের প্রতিনিধিদের। যারা এই কাজ করলো তাদের কঠোর শাস্তিরও দরকার।’’ জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, ‘‘সরকারি হাসপাতালের ভেতরেও চক্রান্ত করে কেউ বাংলাদেশের লোগো লাগিয়ে দিয়েছে। আমরা সুপারকে থানায় অভিযোগ জানানোর জন্য বলব।’’ দাবি উঠেছে, সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তকে খুঁজে বের করে পদক্ষেপ গ্রহণের।
সর্বশেষ খবর
-
রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিসের রহস্যমৃত্যু! বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে উদ্ধার দেহ
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান