টিটুন মল্লিক, বাঁকুড়া: জঙ্গলমহলে ফের হাতির হামলায় মৃত্যু। এবার হাতির হামলায় মৃত্যু হল এক বনকর্মীর। মৃত বনকর্মীর নাম ভাগ্যধর মান। বছর পঁয়তাল্লিশের এই বনকর্মীর মৃতদেহ রবিবার সকালে উদ্ধার হয় শীর্ষা গ্রামেরই একটি বাঁশবাগান থেকে। মৃত ওই বনকর্মীর পরিবার সূত্রে খবর, গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। এদিকে, গত শুক্রবার ফের বাঁকুড়ার উত্তর বনবিভাগে বেশ কয়েকটি হাতি ঢুকেছে পশ্চিম মেদিনীপুর থেকে।
এবার ওই ৩০টি হাতির দল দুটো ভাগে ভাগ হয়ে লালগড় হয়ে দাপিয়ে বেড়ায় দক্ষিণ বাঁকুড়ায়। এই দলমার হাতির আক্রমণে দক্ষিণ বাঁকুড়ায় মৃত্যু হয়েছিল দুজনের। এর পরই দক্ষিণ বাঁকুড়া থেকে দলটি পশ্চিম মেদিনীপুর হয়ে ফের বিষ্ণুপুর পাঞ্চেত বিভাগে প্রবেশ করে গত দু-তিনদিন আগে প্রথম দলে থাকা ১৫টি হাতির দল। বিষ্ণুপুরে পাঞ্চেত বনবিভাগে প্রবেশ করেই দ্বারকেশ্বর নদ পেরিয়ে ঢুকে পড়ে উত্তর বনবিভাগের জঙ্গলে।
[আরও পড়ুন: হাতির হানা অব্যাহত বাঁকুড়ায়, বৃদ্ধকে শুঁড়ে তুলে আছড়ে মারল দলছুট দাঁতাল]
গত বৃহস্পতিবার রাতে পিছনে থাকা বাকি দলটি বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের মোল কারি, গোঁসাইপুর, ঘোঘোড়া জঙ্গল, দ্বারকেশ্বর নদ পেরিয়ে গত শুক্রবার রাতে উত্তর বনবিভাগের জঙ্গলে ঢুকে পড়ে। দুটি দলে ভাগ হয়ে হাতির দলটি এখন অবস্থান করছে উত্তর বনবিভাগের সোনামুখী ও বেলিয়াতোড় এলাকায়। হাতির হানায় জেলাজুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়ছে। অথচ টনক নড়েনি কারও। অন্তত এমনটাই অভিযোগ হাতি উপদ্রুত এ জেলার জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দাদের।
সর্বশেষ খবর
-
কনুইতে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন! মাত্রাতিরিক্ত ওষুধেই মৃত্যু এনআরএসের নার্সের?
-
জঙ্গি হামলার আশঙ্কা? শুধু কালীঘাট মন্দিরের জন্য আলাদা ফাঁড়ি, বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের
-
‘উন্নতি করো, নয়তো বাদ পড়তে হবে’, উইকেটরক্ষককে সোজা বলে দিলেন গিল-গম্ভীররা
-
‘যদি কাউকে কষ্ট দিয়ে থাকি…’, নেতাজি প্রসঙ্গে কুমন্তব্য নিয়ে ‘সুরবদল’ অনন্ত মহারাজের
-
সিদ্ধার্থ নন, গর্ভবতী কিয়ারার ‘রক্ষাকবচ’ জনপ্রিয় অভিনেতা! প্রকাশ্যে কোন সত্যি?