অর্ণব দাস, বারাকপুর: স্বামীর মৃত্যুর পর স্কুলে চাকরি করতে শুরু করেছিলেন। গত কুড়ি বছরেরও বেশি সময় ধরে কর্মরত ছিলেন সেখানেই। কিন্তু এবার সেই স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ভিডিও বার্তা দিয়ে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন শিক্ষিকা। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বরানগর মাতৃমন্দির লেন অঞ্চলে।
মৃতার নাম জসবীর কৌর। বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি ডানলপ ব্রিজ সংলগ্ন খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের কিন্ডারগার্ডেন সেকশনের শিক্ষিকা ছিলেন বলে জানা যাচ্ছে। বাড়ি দক্ষিণেশ্বর থানার অন্তর্গত বরানগর মাতৃমন্দির লেন এলাকায়। ২০০৩ সালে স্বামীর মৃত্যুর পর থেকেই শুরু স্কুলে শিক্ষকতা। গত পাঁচ বছর ধরেই স্কুলের নতুন ম্যানেজমেন্ট-সহ প্রিন্সিপালের বিরুদ্ধে একাধিক বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার হতে দেখা গিয়েছিল তাঁকে। এবং এই কারণে তাঁকে হেনস্তা করে কোণঠাসা করার চেষ্টা হচ্ছিল বলেও অভিযোগ মৃত জসবীরের।
বৃহস্পতিবার আত্মহত্যার আগে তিনি একটি ভিডিও বার্তা দেন। সেখানে তাঁকে দাবি করতে দেখা যায় যে, ন্যায়বিচার চেয়ে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তিনি। পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার ‘সুইসাইড ভিডিও’ যাচাই করে তদন্ত শুরু হয়েছে।
সর্বশেষ খবর
-
পূর্বজন্মের পাপেই সমস্যায় জর্জরিত জীবন! জানেন কোন অন্যায়ের শাস্তি পাচ্ছেন?
-
পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড, পাকিস্তানে হাফিজকে সমন পাঠানোর প্রস্তুতি বিদেশমন্ত্রকের
-
মহেশতলার নামী স্কুলে আহত বোনপো, আড়ালের চেষ্টা কর্তৃপক্ষের! সাবধানীবার্তা শ্রাবন্তীর
-
সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ, তার আগে লাল বলের ক্রিকেটে অগ্নিপরীক্ষা বৈভবের
-
‘বিরোধীদের সঙ্গে এরকমই হবে’, অভয়া মামলায় জামিন না পেয়ে সরকারকে দুষছেন নির্মল!