Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬
Baruipur cops nab arms dealer

পঞ্চায়েত নির্বাচনের আগে অস্ত্র চোরাচালানকারীর পর্দাফাঁস, হাতেনাতে গ্রেপ্তার পাচারকারী

ধৃতের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র এবং কয়েক রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২২, ১১:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২২, ১১:৫২

options
link
পঞ্চায়েত নির্বাচনের আগে অস্ত্র চোরাচালানকারীর পর্দাফাঁস, হাতেনাতে গ্রেপ্তার পাচারকারী zoom

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যে অস্ত্র চোরাচালানকারীদের পর্দাফাঁস। অস্ত্র চোরাচালান রুখে বড়সড় সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার স্পেশ্যাল অপারেশন গ্রুপ। কাশীপুর থানার যৌথ অপারেশনে হাতেনাতে ধরে ফেলা হয় এক অস্ত্র পাচারকারীকে। ওই ব্যক্তির কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র এবং কয়েক রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

শুক্রবার সন্ধেয় শোনপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীরা গোপন সূত্রে খবর পায়, রঘুনাথপুর গ্রাম থেকে এক ব্যক্তি কয়েকটি অস্ত্র নিয়ে শোনপুর বাজারে বিক্রির জন্য আসছে। সেই খবর পাওয়া মাত্রই আগে থেকে শোনপুর বাজারে কাশীপুর থানা ও স্পেশ্যাল অপারেশন গ্রুপের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। নির্দিষ্ট সময়ে দেখা যায় বছর পঞ্চাশের এক ব্যক্তি মোটরসাইকেল করে শোনপুর অটো স্ট্যান্ডে হাজির হয়। পুলিশ নিশ্চিত হতেই ওই ব্যক্তিকে ঘিরে ফেলে। এবং তল্লাশি চালালে তার ব্যাগ থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও পাচ রাউন্ড গুলি উদ্ধার হয়। পুলিশ ওই ব্যক্তির মোবাইল ও মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘জিন্দেগি তো বেওয়াফা হ্যায়…’, শোকজের জবাব দিয়েই ইঙ্গিতপূর্ণ পোস্ট বড়ঞার ওসির]

ধৃতের নাম আসান মোল্লা। কাশীপুর থানার বানিয়াড়া গ্রামের বাসিন্দা। ধৃত ব্যক্তি পুলিশি জেরায় স্বীকার করেছে আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছিল। ধৃতকে শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আরজি জানাবে বলেই খবর। এই অস্ত্রগুলি সে কোথা থেকে নিয়ে এসেছিল আর কাকেই বা বিক্রির ছক কষেছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: মাদক পাচারে অভিযুক্ত বাঙালি প্রেমিককে ছাড়াতে আদালতে ফরাসি প্রেমিকা, ছুঁড়লেন ‘উড়ন্ত চুম্বন’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.