পুজোর মধ্যেই সমস্ত স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তাদের ঝাড়াই বাছাইয়ের কাজ শেষ করে আয়ুষ্মান ভারত প্রকল্পে (Ayushman Bharat Scheme) নিয়ে যেতে হবে। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। প্রশাসনিক শীর্ষকর্তা থেকে জেলাশাসকরাও ছিলেন।
সূত্রের খবর, বৈঠকে দ্রুত আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। প্রায় পাঁচ দফা গাইডলাইন দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের বাস্তবায়নের জন্য ‘ইমপ্লিমেন্ট ক্যালেন্ডার’ তৈরি করে ফেলতে হবে।
আরও পড়ুন:
সরকারি অর্থ খরচে কড়া নজর রাখাতে হবে। পরিষেবা প্রদানকারী অফিসাররা কে কোন দায়িত্বে রয়েছেন, তাঁদের নাম ও নম্বর প্রকাশে থাকবে। যাতে আমজনতা পরিষেবা পাওয়ার ক্ষেত্র সমস্যা হলে তাঁদের সরাসরি যোগাযোগ করতে পারেন। নিয়মিত এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠক করতে হবে। যাতে কোনও অসুবিধা হলেই তা সরাসরি প্রশাসনের নজরে আসে ও ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। সমস্ত তথ্য ও ডেটাবেস যাতে স্বচ্ছতার সঙ্গে থাকে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প বন্ধ করে আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করতে চলেছে বিজেপি সরকার। এই প্রকল্পের অধীনে ‘যোগ্য’ উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। রাজ্যবাসী দেশ ও রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার সুবিধা পাবেন। ৫ লক্ষ টাকা অবধি আর্থিক সাহায্য মিলবে। যতদিন না আয়ুষ্মান ভারত চালু হচ্ছে, ততদিন পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্প চালু থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
থাইল্যান্ড ভ্রমণে একগুচ্ছ নির্দেশিকা জারি ভারতীয় দূতাবাসের, প্ল্যান করার আগে জানুন খুঁটিনাটি
-
হাজার বছরের ধর্মচর্চা, আর্জেন্টিনার জার্সি নীল-সাদার নেপথ্যে রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস!
-
‘দেশবিরোধী শক্তিগুলো হিন্দুধর্মকে কলঙ্কিত করছে’, রাম মন্দিরে চুরি নিয়ে বিবৃতি সঙ্ঘের
-
ফ্রিজে রাখলেও গলছে আইসক্রিম! কোথায় গন্ডগোল? বাড়িতেই করুন এ-ফোর পেপার টেস্ট
-
দেশের এই প্রাচীন মন্দির এড়িয়ে চলেন স্থানীয়রা, দেবীর দিকে তাকালে কেন হাড়হিম হয়ে আসে?