Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬
Baruipur youth beaten to death

চোর সন্দেহে বারুইপুরে যুবককে পিটিয়ে ‘খুন’, পুলিশের জালে ১১ অভিযুক্ত

চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় জখম আরও একজন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০২২, ১০:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০২২, ১০:৩৬

options
link
চোর সন্দেহে বারুইপুরে যুবককে পিটিয়ে ‘খুন’, পুলিশের জালে ১১ অভিযুক্ত zoom
ছবি: প্রতীকী।

দেবব্রত মণ্ডল, বারুইপুর: চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় জারি ধরপাকড়। এখনও পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার পিয়ালী এলাকায় জাগরণী সংঘের ক্লাবের উদ্যোগে জগদ্ধাত্রী মেলার আয়োজন করা হয়। সেখানে জগদ্ধাত্রী পুজো চলাকালীন বুধবার সন্ধেয় এক ব্যক্তির বাড়িতে দু’জন যুবক ঢুকে পড়ে। তারপর প্রতিবেশীরা তাকে ধরে ফেলে। এবং আশপাশে থাকা যুবকদের হাতে তাদেরকে তুলে দেয়। এলাকার ল্যাম্পপোস্টে বেঁধে চলে বেধড়ক মারধর। বাঁশ, লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় তাদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: চুরির পর চিঠি পাঠিয়ে ব্ল্যাকমেল করে মোটা টাকা আদায়ের চেষ্টা, জলপাইগুড়িতে গ্রেপ্তার যুবক]

খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। সেখান থেকে গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা বিজয় সর্দারকে মৃত বলে ঘোষণা করে। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আরেক আহত যুবকেরও বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁর অবস্থাও বেশ আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন পৌঁছায় বারুইপুর মহকুমা হাসপাতালে। বিনা কারণে যুবককে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের লোকজন।

ঘটনায় অভিযুক্ত নিহত ও আহত দুই যুবকের বাড়ি জীবনতলা থানার বৈরাগী পাড়া এলাকায়। যেখানে তাদেরকে পিটিয়ে মারা হয়েছে সেই ঘটনাস্থল থেকে তাদের বাড়ির দূরত্ব মাত্র ২০০ মিটার। স্থানীয়দের অভিযোগ, বিজন সর্দার ও তার পরিবারের বিরুদ্ধে এর আগেও ওই এলাকায় ছোটখাটো চুরির অভিযোগ আছে। নিহত ও আহত যুবক দু’জনই পেশায় রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন। এই ঘটনা এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন: দেশে বিস্ফোরণের ছক ‘ভারতীয় আল কায়দা’র, চাঞ্চল্যকর তথ্য কলকাতা পুলিশের হাতে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.