অর্ণব দাস, বারাকপুর: কয়েকজন বিজেপি কর্মী এক মহিলাকে রাস্তায় অর্ধনগ্ন করে মারধর করেছিলেন বলে অভিযোগ। সেই অপমান সহ্য করতে পারেননি মহিলা। পরে তিনি গলায় ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করেন। শুধু তাই নয়, তিনি গোটা বিষয়টি চিঠি লিখে সুইসাইড নোট আকারে লিখে রেখে গিয়েছেন বলেও খবর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।
মৃত ওই মহিলার পরিবারের অভিযোগ, তাঁদের একটি জমি দীর্ঘদিন ধরে দখল করতে মুখিয়েছিলেন মমতা সরকার-সহ অন্যান্যরা। সেই নিয়ে মাঝেমধ্যেই বিবাদ হত নিউ ব্যারাকপুরের ৭ নম্বর ওয়ার্ডে। গতকাল মমতা সরকার ও কয়েকজন ওই মহিলার উপরে চড়াও হন বলে অভিযোগ। রাস্তায় ফেলে তাঁকে প্রকাশ্যে মারধর করা হয়। পোশাকও ছিড়ে গিয়েছিল। পরে তিনি ছাড়া পেয়ে বাড়ি ফিরে যান। কিন্তু এই অপমান তিনি মানতে পারেননি।
আজ মঙ্গলবার ফাঁকা বাড়িতে তাঁর গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার হল। ঘর থেকে একটি চিঠিও পাওয়া গিয়েছে। মমতা সরকার-সহ অন্যান্য বিজেপি কর্মীদের নাম তিনি লিখে গিয়েছেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। এদিন মৃতের পরিবার ও অন্যান্যরা ঘোলা ও নিউ বারাকপুর থানার সামনে বিক্ষোভ দেখান। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। এলাকার তৃণমূল কাউন্সিলর জয়গোপাল ভট্টাচার্য ঘটনার তীব্র নিন্দা করেছেন। বিজেপি এলাকায় জোর খাটানোর চেষ্টা করছে বলে তিনি অভিযোগ।
সর্বশেষ খবর
-
কোচের চেয়েও ‘বড়’ পদে লক্ষ্মণ! নতুন ভূমিকায় কী কী দায়িত্বে প্রাক্তন ক্রিকেটার?
-
‘ক্ষমার অযোগ্য কথা বলেছেন’, নেতাজি ইস্যুতে অনন্তকে আইন মনে করিয়ে কড়া বার্তা শুভেন্দুর
-
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ বাঁহাতি স্পিনার নিয়ে নামছে ভারত! নয়া টিম কম্বিনেশন গম্ভীরদের
-
‘আমিও ছাত্র আন্দোলন করেছি’, বার কাউন্সিলের ‘হস্তক্ষেপে’ উষ্মা প্রকাশ প্রধান বিচারপতির
-
দেশপ্রিয় পার্কে মণ্ডপ ‘ভাঙচুর’, প্রশ্নের মুখে পুজোর ভবিষ্যৎ! কী জানালেন রাসবিহারীর বিধায়ক?