Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লোকসংগীত

লোকসংগীতকে বাঁচাতে উদ্যোগ, সাগরযাত্রীদের গান শোনাতে হাওড়া স্টেশনে ভিড় শিল্পীদের

বাদাবনের মানুষদের সুখ, দুঃখ, ভালবাসা সবই গানের মাধ্যমে তুলে ধরা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০২০, ১৭:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০২০, ১৭:১৭

options
link
লোকসংগীতকে বাঁচাতে উদ্যোগ, সাগরযাত্রীদের গান শোনাতে হাওড়া স্টেশনে ভিড় শিল্পীদের zoom
Advertisement

সুব্রত বিশ্বাস: ‘মা বলে ডাকলে বলে দুঃখ থাকে না। আঁচলে খাবার বাঁধা সেও খেলি না রে বাবা, এই দ্যাখ আমি তোর মা।’ লক্ষ জনের মাঝে এভাবেই মাতৃত্বকে তুলে ধরছেন শিল্পীরা। বাদাবনের লোকসংগীতকে মানুষের মনে স্থান করে দিতে এবার হাওড়া স্টেশনকে বেছে নিল দক্ষিণ চব্বিশ পরগনার তথ্য সংস্কৃতি বিভাগ।

দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার তীর্থযাত্রী আসছেন এই স্টেশনে। গন্তব্য গঙ্গাসাগর। দক্ষিণ চব্বিশ পরগনার এই তীর্থক্ষেত্রের জনপ্রিয়তা আদিকালের। পৌরাণিক কাহিনির হাত ধরে গঙ্গাসাগরের ইতিহাস সকলের জানা হলেও ওই একই জেলার লোকগান জানেন না কেউই। এই তীর্থক্ষেত্রের সঙ্গে লোকসংগীতের মেলবন্ধন ঘটাতে লোকশিল্পীরা বুধবার পৌঁছে গেলেন হাওড়া স্টেশনে। কষ্টের শরীর, হাড়ভাঙা খাটুনিতে তা আরও জীর্ণ। তবু এই শিল্পকে বাঁচানোর অদম্য ইচ্ছাতেই শিল্পীরা নিজেদের বাঁধা সেই গান নিয়ে হাজির স্টেশনের তীর্থযাত্রীদের মাঝে। লক্ষ মানুষের মাঝে হারিয়ে না যেতে নিজেদের সাজিয়েছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বাজির আড়ালে ভয়ংকর বিস্ফোরক, নিষ্ক্রিয় করতে গিয়ে শক্তিশালী বিস্ফোরণে কাঁপল এলাকা]

মাথায় মুকুট, রংচঙে পোশাক। মুখে মাতৃত্বের গুণগান, পরিবেশ রক্ষার তাগিদ বা সংহতি রক্ষার জন্য তাঁদের বাঁধা গানসমূহ। ভাষার ব্যবধানে অনেকেরই বোধগম্য হচ্ছে না সে লোকগাঁথা। কেউ বা উপভোগ করছেন সুরের মাধুরী। আটঘরা ব্লকের বাসিন্দা শিল্পী অষ্ট মণ্ডল জানান, তাঁদের স্টেশনে এসে গান করার ব্যবস্থা করেছে দক্ষিণ চব্বিশ পরগনার তথ্যসংস্কৃতি দপ্তর। মাসিক হাজার টাকা ভাতাও পান এই শিল্পীরা। সগারমেলার করিডর হাওড়া, শিয়ালদহে প্রচুর তীর্থযাত্রীর সমাগম হয়। বাদাবনের মানুষজনের সুখ, দুঃখ, ভালবাসা সবই গানের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার উদ্দেশে তাঁদের হাওড়া স্টেশনে আসা। আগামী শনিবার শিয়ালদহে যাবেন একই উদ্দেশ্যে। এই শিল্পীদের জন্য হাওড়ায় অস্থায়ী কিয়স্ক করা হয়েছে। সেখানে সাগরমেলার সব তথ্যপঞ্জি, ফোন নম্বর দেওয়া রয়েছে। যাতে বিশেষ সুবিধা পাবেন তীর্থযাত্রীরা। এঁদের সহযোগিতাও করবেন শিল্পীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.