সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাউন শ্রীরামপুর লোকালে আগুন-আতঙ্ক৷ বৃহস্পতিবার সকালে বালি ও বেলুড়ের মাঝে আচমকাই ট্রেন থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা৷ আতঙ্কিত হয়ে পড়েন সকলে৷ প্রাণে বাঁচতে অনেকেই ট্রেন থেকে ঝাঁপ দেন৷ শেষপর্যন্ত চেন টেনে ট্রেন থামান যাত্রীরা৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেলের ইঞ্জিনিয়াররা৷ গিয়ার বক্সে যান্ত্রিক ত্রুটির জেরেই ধোঁয়া দেখা গিয়েছে বলেই অনুমান রেল আধিকারিকদের৷
[তরুণীকে যৌন হেনস্তা পরিবহণ দপ্তরের আধিকারিকের! চাঞ্চল্য বর্ধমানে]
বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট সময়েই শ্রীরামপুর স্টেশন থেকে ছাড়ে হাওড়াগামী লোকাল ট্রেন৷ অফিস টাইমে যাত্রীর ভিড়ও ছিল যথেষ্ট৷ প্রত্যক্ষদর্শীরা জানিযেছেন, ট্রেন যখন বালি ও বেলুড় স্টেশনের মাঝামাঝি জায়গায় পৌছয়, তখন কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা৷ অনেকেই ভাবেন হয়তো ট্রেনে আগুন লেগে গিয়েছে৷ ভয়ে মহিলা যাত্রীদের অনেকেই ট্রেন থেকে ঝাঁপ দেন৷ চেন টেনে ট্রেন থামানো হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়াররা৷ বেশ কিছুক্ষণ ধরে চলে পরীক্ষানিরীক্ষা৷ প্রাথমিক তদন্তে আধিকারিকদের অনুমান, গিয়ার বক্সে যান্ত্রিক ত্রুটির জেরেই ডাউন শ্রীরামপুর লোকালে ধোঁয়া বেরোতে শুরু করে৷
[তন্ত্রসাধনা করতে গিয়ে খুন যুবক, চাঞ্চল্য পূর্ব বর্ধমানে]
এই ঘটনার জেরে প্রায় আধঘণ্টা রেল চলাচল ব্যাহত হয়৷ দু-একটি লোকাল ট্রেন কয়েকটি স্টেশনে দাঁড়িয়ে পড়ে৷ চলন্ত ট্রেন থেকে বেশ কয়েকজন যাত্রী ঝাঁপ দেওয়ায় অল্পবিস্তর চোট পেয়েছেন কেউ কেউ৷ তবে গুরুতর আঘাত পাননি কোনও যাত্রীই৷
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর