রাহুল চক্রবর্তী: হেরেও জয় পেল বিজেপি! তবে ইভিএমে নয়, পোস্টালে। তিন কেন্দ্রেই পোস্টাল ব্যালটের ভোটে তৃণমূলকে হারাল কেন্দ্রের শাসকদল।
বৃহস্পতিবার খড়গপুর সদর, করিমপুর ও কালিয়াগঞ্জের ফলাফলে দেখা গিয়েছে, তিন কেন্দ্রেই জয় পেয়েছে তৃণমূল। সবুজ ঝড়ে উবে গিয়েছে গেরুয়া শিবির! যে ফলাফল চিন্তার কারণ হলেও বিজেপি শিবিরকে খুশি করতে পারে পোস্টাল ব্যালট।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, করিমপুর বিধানসভা আসনে বাম-কংগ্রেসের জোট প্রার্থী গোলাম রাব্বি পোস্টাল ভোট পেয়েছেন তিনটি। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় পেয়েছেন ১২টি পোস্টাল ভোট। তবে সবথেকে বেশি পোস্টাল ভোট পেয়েছেন বিজেপির জয়প্রকাশ মজুমদার। ৫৮টি। অন্যদিকে, কালিয়াগঞ্জেও রাজ্যের শাসকদলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে পোস্টাল ভোট। বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকারের পোস্টাল ভোট ১৫টি। সেখানে তৃণমূল প্রার্থী তপনদেব সিংহ পেয়েছেন ১১টি ভোট। আরও খারাপ অবস্থা কংগ্রেসের। জোট প্রার্থী হিসাবে ধীতশ্রী রায় পেয়েছেন মাত্র তিনটি পোস্টাল ভোট।
[আরও পড়ুন: উপনির্বাচনে তিনে ৩, একুশের প্রস্তুতিতে গেরুয়া শিবিরকে বড় ধাক্কা তৃণমূলের]
ভোট হয়েছিল খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রেও। সেখানেও পোস্টাল ভোটে তৃণমূলকে হারিয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের তথ্য বলছে, বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা পেয়েছেন ২৭টি পোস্টাল ভোট। তার ধারেকাছে নেই তৃণমূল কিংবা জোট প্রার্থী। একটু স্পষ্ট করে বললে, খড়গপুর সদরের উপনির্বাচনে পোস্টাল ভোটে ‘ওয়ান ডিজিট’ বা এক সংখ্যা অতিক্রম করতে পারেনি তৃণমূল বা জোট। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার পোস্টাল ভোট পেয়েছেন মাত্র ৪টি। আর জোট প্রার্থী হিসাবে কংগ্রেসের চিত্তরঞ্জন মণ্ডল পেয়েছেন মাত্র দু’টি পোস্টাল ভোট।
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের