সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুঁচুড়ায় নিজের গাড়ির কাঁচ নিজেই ভেঙেছেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। এমনই অভিযোগ করে একটি ভিডিও শেয়ার করা হল ‘বাংলার গর্ব মমতা’ (Banglar Gorbo Mamata) প্রোফাইল থেকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ভিডিওটি। ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ির কাঁচ ভিতর থেকে ভাঙা হচ্ছে। বিষয়টি লাল রঙের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। আর তাতে জ্যাকেট ব্যবহার করে লেখা হয়েছে, “পরাজয়ের ভয়ে ঘাবড়ে গিয়েছে বিজেপি।নিজেই গাড়ির কাঁচ ভেঙে নাটক করছে লকেট!” ভিডিওর ক্যাপশনে ‘বেঙ্গল রিজেক্টস বিজেপি’ (Bengal Rejects BJP) হ্যাশট্যাগ ব্যবহার করে লেখা হয়েছে, “আর কত নাটক করবেন লকেট চট্টোপাধ্যায়? বিজেপি আর কত মিথ্যা বলবে বাংলার মানুষকে? গাড়ির কাঁচ ভাঙছে ভিতর থেকে কিন্তু দিব্যি মিথ্যা বলে দিচ্ছেন? এই আপনাদের সংস্কৃতি, আদর্শ? ঠিক এই জন্যই বাংলা আপনাদের প্রত্যাখ্যান করেছে।” যদিও ভিডিওর সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটালের পক্ষ থেকে যাচাই করা হয়নি।
আর কত নাটক করবেন @me_locket?@BJP4Bengal আর কত মিথ্যা বলবে বাংলার মানুষকে?
Advertisementগাড়ির কাঁচ ভাঙছে ভেতর থেকে, কিন্তু দিব্যি মিথ্যা বলে দিচ্ছেন?
এই আপনাদের সংস্কৃতি, আদর্শ?
ঠিক এই জন্যই বাংলা আপনাদের প্রত্যাখ্যান করেছে।#BengalRejectsBJP pic.twitter.com/KXJ7x2P9xF— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) April 10, 2021
[আরও পড়ুন: যশ-সায়নী থেকে প্রথম ভোটার দিতিপ্রিয়া, এক নজরে দেখুন তারকাদের ভোট]
শনিবার সকালে মন্দিরে পুজো দিয়ে বুথ ভ্রমণে বেরিয়েছিলেন চুঁচুড়া (Chunchura of Hooghly) কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট। অভিযোগ, ৬৬ নম্বরের সংখ্যালঘু অধ্যুষিত বুথে যখন তিনি পৌঁছান সেখানে ইভিএমের কাছে একজন মহিলা দাঁড়িয়ে ছিলেন। তাঁকে দেখেই লকেটের সন্দেহ হয়। তিনি পরিচয় জানতে চান। তখন ওই মহিলা জানান তিনি কোভিড ম্যানেজমেন্ট টিমের সদস্য। কিন্তু এমন কারও ইভিএমের কাছে দাঁড়ানোর অনুমতি নেই বলেই অভিযোগ করেন বিজেপি সাংসদ।লকেটের অভিযোগ, ছাপ্পা ভোটের বিষয়টি হাতেনাতে ধরে ফেলেছিলেন বলেই তাঁর উপর হামলা করা হয়। ইট, পাটকেল ছোড়া হয়।
এদিকে চুঁচুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী (TMC Candidate) অসিত মজুমদারের পালটা অভিযোগ, ভোট প্রভাবিত করার জন্যই এই সাজানো নাটক করেছেন লকেট চট্টোপাধ্যায়। সকাল থেকেই বুথে বুথে গিয়ে তিনি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। ভোটারদের তো ভয় দেখাচ্ছেনই যাঁরা কোভিড কর্মী হিসেবে স্যানিটাইজার দিচ্ছেন তাঁদের ধমকাচ্ছেন। প্রাথমিক স্কুল থেকে এক মহিলা ভোটকর্মীকে বিজেপি প্রার্থী বেরও করে দেন। অসিতবাবুর অভিযোগ, ৬৬ নম্বর বুথে মাত্র ৩৭০ টাকার বিনিময়ে স্যানিটাইজার দিচ্ছিলেন ওই মহিলা। সেখানে গিয়ে তাঁকেও ধমকাতে শুরু করেন। এভাবেই ভোট প্রভাবিত করার চেষ্টা করে চলেছেন লকেট। এমনই অভিযোগ তুলেছেন তিনি।
[আরও পড়ুন: বাহিনীর গুলিতে মৃত ৪, অমিত শাহর ইস্তফা দাবি মমতার, রবিবার কোচবিহারে মুখ্যমন্ত্রী]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার