Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬

সবথেকে বড় জাতীয় পতাকা এবার বাংলায়, দাবি আয়োজকদের

নেতাজি জয়ন্তীতে এই আয়োজন।  

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৭, ০৭:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৭, ০৭:৩০

options
link
সবথেকে বড় জাতীয় পতাকা এবার বাংলায়, দাবি আয়োজকদের zoom

তন্ময় মুখোপাধ্যায়: গেরুয়া, সবুজ ও সাদা। জাতীয় পতাকার তিনটি রঙ ভারতবাসীর হৃদয়ের একেবারে গভীরে। পতাকা নিয়ে প্রত্যেকের আলাদা আবেগ রয়েছে। কয়েক মাস আগে আট্টারি সীমান্তে দীর্ঘতম পতাকা ঘিরে দেশাবাসীর উচ্ছ্বাস সামনে এসেছিল। পাক সীমান্ত থেকে ঢিল ছোড়া দূরত্বে ১১০ মিটার দীর্ঘ এই পতাকা নিয়ে গর্বের শেষ নেই। তেরঙা নিয়ে এবার আবেগের স্রোতে নদিয়ার এক জনপদ। সেখানকার কয়েকজন উৎসাহী তৈরি করতে চলেছেন সবথেকে বড় জাতীয় পতাকা।

TALLEST-INDIAN-FLAG

Advertisement

[কংসাবতীর রূপে উজ্জ্বল ‘সবুজদ্বীপ’, রূপসী বাংলায় নতুন বেড়ানোর স্পট]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

চলতি বছরের মার্চ মাসে অমৃতসর সীমান্তের আট্টারিতে উড়েছিল তেরঙা। পতাকার উচ্চতা ছিল ৩৬০ ফুট (১১০ মিটার)। যার দৈর্ঘ্য ১২০ ফুট এবং প্রস্থ ৮০ ফুট। নদিয়ার ফুলিয়া এবার সেই নজির ভাঙার দৌড়ে। স্থানীয় অ্যালবেকা ফাউন্ডেশন ও জুনিয়র ওয়ান হান্ড্রেড ক্লাব ভারতের সবথেকে বড় পতাকা তৈরি করতে চলেছে। আয়োজকদের তরফে অভিনব বসাক জানান তাদের পতাকার দৈর্ঘ্য হবে ১২৫ ফুট এবং প্রস্থ ৮৫ ফুট। কেন এমন আয়োজন? অভিনবের ব্যাখ্যা, ”এমন এক নজির গড়ে তাঁরা জেলা এবং রাজ্যকে গৌরবান্বিত করতে চান। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এই পতাকা তোলা হবে। স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে উত্তোলনের ভাবনা রয়েছে। ২৩ জানুয়ারির সকালে ফুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় দেশের বৃহত্তম পতাকা তোলা হবে।” স্থানীয় একটি ডেকরেটার্স এই উদ্যোগের সঙ্গে রয়েছে। আগামী সপ্তাহে কাজ শুরু হবে। চার দরজি পতাকা বানাবেন। দিন দশেকের মধ্যে সব শেষ হয়ে যাবে বলে আশা আয়োজকদের। বিশাল পতাকা তোলা না হয় হবে। তারপর এর রক্ষণাবেক্ষণ হবে কীভাবে? উদ্যোক্তারা জানান এই নিয়ে ইন্ডিয়ান মিউজিয়াম ও অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

[ছন্দে ফেরা পাহাড়ের প্রতিচ্ছবি কেকে, টয়ট্রেন-কন্যাশ্রী নিয়ে উৎসাহ]

নজির গড়তে ইতিমধ্যে লিমকা বুক অব রেকর্ডসের সঙ্গে ইতিমধ্যে তারা যোগাযোগ করেছেন। সংস্থার তরফে প্রাপ্তিস্বীকার করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আগামী ২১-২৩ জানুয়ারি এই উপলক্ষ্যে মেলা হবে। বাচ্চাদের জন্য থাকছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রসঙ্গত, ফুলিয়ার এই সংস্থা কিছুদিন আগে সবথেকে বড় রসগোল্লা বানিয়ে রেকর্ড করেছিল। কালীপুজোর পর বিশ্বের দীর্ঘতম আলপনা গড়ার নজিরও রয়েছে তাদের দখলে। এবার সবথেকে বড় জাতীয় পতাকার মাধ্যমে বঙ্গবাসীর আবেগ উসকে দিতে চায় ফুলিয়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.