সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশে ফের নতুন ইতিহাস রচনার পথে ইসরো। চন্দ্রযানের পর এবার সূর্য অভিযান। আর তাতেই নাম জুড়েছে বাঙালি বিজ্ঞানী জয়ন্ত পালেরও। বিক্রম ল্যান্ডারকে সফট ল্যান্ডিংয়ের পর এবার সূর্য অভিযানই চ্যালেঞ্জ তাঁর। ছেলের সাফল্যে গর্বিত বাবা-মা।
বসিরহাটের বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে বেড়ে ওঠা জয়ন্ত পালের। বাবা অর্ধেন্দু পাল ব্যবসায়ী। তবে আয় সামান্য। সংসার তেমন স্বচ্ছল নয়। ছোট থেকে মেধাবী জয়ন্ত দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন অনেকে। তবু নিজেকে প্রমাণ করার ‘খিদে’ই তাঁকে দেখিয়েছে সাফল্যের পথ। উচ্চশিক্ষার পর এখন গবেষক জয়ন্ত পাল।
[আরও পড়ুন: ‘রিভলবারের একটি গুলিই যথেষ্ট’, সৌরভের গ্রেপ্তারিতে যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি]
চন্দ্রযানে বিক্রম ল্যান্ডারকে সফট ল্যান্ডিংয়ের দায়িত্বে ছিলেন জয়ন্তবাবু। সে কাজে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি। আর তার জেরেই এবার সূর্য অভিযানেও নাম জুড়েছে তাঁর। ছেলের সাফল্যে গর্বিত বাবা-মা। দেশের জন্য আরও ভাল ভাল কাজ করুন জয়ন্ত, একটাই চাওয়া তাঁর বাবা-মায়ের। সূর্য অভিযানেও সাফল্য আসুক, এভাবেই বসিরহাটের রামচন্দ্রপুর গ্রামের নাম উজ্জ্বল করুন জয়ন্ত, চাইছেন তাঁর প্রতিবেশীরাও।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: পরকীয়ার ‘শাস্তি’, বধূকে মারধর করে চুল কেটে নিল শ্বশুরবাড়ির লোকজন!]
সর্বশেষ খবর
-
রেশমি-সুন্দর চুল পেতে কোন ভুল এড়াবেন? ফাঁস করলেন আলিয়ার হেয়ার স্টাইলিস্ট!
-
‘বন্দে মাতরম’-এর আগে তামিল সঙ্গীত, প্রস্তাব পাশ তামিলনাড়ুতে, কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে বিজয়
-
নদী ছেঁকে সোনা তোলার হিড়িক, ‘এল ডোরাডো’ মায়ায় বিপর্যস্ত আফগানিস্তানের জীবন-জীবিকা
-
পিয়ারলেসে অস্ত্রোপচারে হাতে ফিরল জোর, দ্বিতীয় দিনেই বাড়ি ফিরলেন মহাগুরু
-
১৭ কেজি মেদ ঝরান, কাশ্মীরে গিয়ে অনুশীলন, কীভাবে টিম ইন্ডিয়ায় কামব্যাক ‘বিদ্রোহী’ সরফরাজের?