সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৬ ইঞ্চি জমির জন্য প্রতিবেশীকে খুন করে বাবা ও ছেলে। ৫ বছরের মাথায় এই মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বহরমপুর আদালত। দোষীদের সাজায় খুশি নিহতের পরিবারের লোকজন।
গত ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি। মুর্শিদাবাদের ভরতপুরের পল্লিশ্রী গ্রামের বাসিন্দা জয়চাঁদ বিশ্বাসকে খুন করে বাবা ও ছেলে। মাত্র ৬ ইঞ্চি জমি নিয়ে জয়চাঁদের সঙ্গে বচসায় জড়ায় দুজনে। তর্কবিতর্ক চলাকালীন বাঁশ দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনায় ভরতপুর থানায় অভিযোগ দায়ের হয়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ বাবা শংকর বিশ্বাস এবং ছেলে সৌরেশ বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ।
বছর পাঁচেক ধরে চলে মামলা। মোট ২২ জনের সাক্ষ্য নেওয়া হয়। বৃহস্পতিবার মামলায় সাজা ঘোষণা করেন বিচারক। বাবা এবং ছেলে দুজনকেই যাবজ্জীবন সাজা ঘোষণা করেন বিচারক। তবে এই মামলায় এখনও সমীর বিশ্বাস, মালা বিশ্বাস এবং ববিতা বিশ্বাস নামে তিন অভিযুক্ত পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে বলে জানান সরকারি আইনজীবী সুকান্ত মুখোপাধ্যায়।
সর্বশেষ খবর
-
‘ছেলে যেন বিচার পায়’, বরুণ বিশ্বাস ‘খুনে’ সাক্ষ্য ৯২ বছরের বাবার, এজলাসেই অঝোরে কান্না
-
‘শুল্কবোমা’, ইরান যুদ্ধের থাবাতেও ভারতের অর্থনীতির স্বপ্নের দৌড়! প্রত্যাশারও বেশি জিডিপি বৃদ্ধি
-
বেআইনি বিলবোর্ড খুলতে পুলিশকে বাধা, অভিষেকের অফিসে তদন্তে লালবাজারের গোয়েন্দা বিভাগ
-
ধূমপান করেও নাকি উপকার! শেহনাজের ভিডিওয় হইচই, জানুন আসল রহস্য
-
সস্তার বিমান টিকিট থেকে হোটেল বুকিং, ভ্রমণের ঝক্কি কমাবে নয়া এআই ফিচার, জানুন কীভাবে