স্টাফ রিপোর্টার: দার্জিলিংয়ে রোপওয়ে পর্যটন ফের চালু করা যায় কি না, তা খতিয়ে দেখতে বেসুকে দায়িত্ব দিল কলকাতা হাই কোর্ট৷ ২০১৩-এর ১৯ অক্টোবর রোপওয়েতে যাওয়ার সময় দুর্ঘটনায় চারজন পর্যটক মারা যান৷ আহত হন কমপক্ষে ১১ জন পর্যটক৷ এরপর দীর্ঘ আট বছরের বেশি সময় বন্ধ থাকে দার্জিলিঙের এই ঐতিহ্য৷ ২০১২ সালে ফের চালু হয় দার্জিলিং-রঙ্গিত রোপওয়ে সার্ভিস৷ কনভেয়ার রোপওয়ে সার্ভিসেস লিমিটেড নামক একটি কোম্পানির সঙ্গে ওয়েস্টবেঙ্গল ফরেস্ট ডেভলপমেণ্ট কর্পোরেশন যৌথ উদ্যোগে রোপওয়ে পরিষেবা চালু করে৷
কিন্তু ২০১৫ সালে যান্ত্রিক ত্রুটির কারণে ফের রোপওয়ে সার্ভিস বন্ধ করে দেয় রাজ্য সরকার৷ এরপর রোপওয়ে সার্ভিস পুনরায় চালু করতে কলকাতা হাই কোর্টে মামলা করে কনভেয়ার রোপওয়ে সার্ভিসেস লিমিটেড৷ সেই মামলায় বেসুর বিশেষজ্ঞদের রোপওয়ে সংক্রান্ত গোটা ব্যবস্থাটি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত৷ ১০ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে হাই কোর্টে৷ এরপর সেই রিপোর্ট খতিয়ে দেখবেন পরিবহণ দফতরের প্রধান সচিব৷ তারপর তা জমা দিতে হবে হাই কোর্টে৷ মামলার পরবর্তী শুনানি ৭ জুলাই৷
১৯৬৮ সালে দর্জিলিংয়ে প্রথম চালু হয় রোপওয়ে সার্ভিস৷ বন দফতর প্রথম চালু করে এই ব্যবস্থা৷ সেসময় মাত্র একটি চেয়ার কার যাতায়াত করত গোটা দিন৷ এরপর ১৬টি চেয়ার কার দিয়ে উন্নীত করা হয় রোপওয়ে পরিষেবা৷ সেসময় রোপওয়ের যাত্রাপথ ছিল মাত্র ৮ কিলোমিটার৷ নর্থপয়েন্ট ও সিংলাবাজার এলাকায় চলত রোপওয়ে৷
সর্বশেষ খবর
-
কুর্সি যেন মিউজিক্যাল চেয়ার! ১০ বছরে ষষ্ঠ প্রধানমন্ত্রী পেল ব্রিটেন
-
ক্রিটিক্যাল কেয়ারে নয়া দিগন্ত, উডল্যান্ডসের ৭ম বার্ষিক কনফারেন্স সফলভাবে সম্পন্ন
-
ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার দেহ, হাতের শিরা কাটা অবস্থায় পড়ে লিভ ইন সঙ্গী! চাঞ্চল্য নিউটাউনে
-
ভরা মঞ্চে জ্যাসমিনের স্তন স্পর্শ, টানাহেঁচড়া! ‘ধুরন্ধর’ গায়িকাকে হেনস্তার ভিডিওয় বিতর্কের ঝড়
-
‘উসকানি ছাড়া গুলিচালনা, অপ্রয়োজনীয়’, ২১ জুলাইয়ের ফাইল খুলে কমিশনের রিপোর্ট পড়লেন শুভেন্দু