দেবব্রত মণ্ডল, বারুইপুর: সাতসকালে ভয়ংকর কাণ্ড। দোকান থেকে উদ্ধার প্রৌঢ়ের গলা কাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ভাঙড়ের শাকসা এলাকায়। কেন এই হত্যাকাণ্ড? নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম জব্বর মোল্লা। বয়স ৫৫ বছর। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের শাকসা এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। সেখানে চায়ের দোকান চালাতেন। রাতে ওই দোকানেই ঘুমোতেন তিনি। অন্যান্যদিনের মতোই সোমবার রাতে দোকানেই ঘুমিয়েছিলেন জব্বর মোল্লা। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা দেখেন, দোকানের ভিতর পড়ে তাঁর গলা কাটা দেহ। রক্তে ভেসে যাচ্ছে দোকান।
ঘটনাটি জানাজানি হতেই প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া ভাঙড় থানায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কে বা কারা এর নেপথ্যে রয়েছে? মৃত প্রৌঢ়ের সঙ্গে কারও কোনও অশান্তি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের