Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬

মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই ভাঙড়ে ফের বন্ধ পাওয়ার গ্রিডের কাজ

কাজ বন্ধ করে দেন জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটির সদস্যরা৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৮, ১৫:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৮, ১৫:০০

options
link
মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই ভাঙড়ে ফের বন্ধ পাওয়ার গ্রিডের কাজ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনা জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার দুপুরে প্রশাসনিক বৈঠকও করেন তিনি৷ এরই মাঝে আবারও ভাঙড়ে অশান্তির আবহ৷ চার মাসের মধ্যেই ফের বন্ধ পাওয়ার গ্রিড তৈরির কাজ৷ বৃহস্পতিবার সকালে জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটির তরফে এই কাজ বন্ধ করে দেওয়া হয়৷ গ্রামের উন্নয়নের প্রতিশ্রুতি পূরণ করেনি সরকার এই অভিযোগে কাজ বন্ধ করে দেন ওই কমিটির সদস্যরা৷ 

[চিকিৎসক নেই, রোগী দেখে প্রেসক্রিপশন লিখে দিলেন নার্সিংহোমের মালিকের ছেলে!]

বিদ্যুতের সমস্যা সমাধানে দীর্ঘদিন আগেই ভাঙড়ে পাওয়ার গ্রিড বসানোর পরিকল্পনা নেয় রাজ্য সরকার৷ কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করে জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটি৷ তাঁদের দাবি, পাওয়ার গ্রিড তৈরি হলে পরিবেশের উপর কুপ্রভাব পড়বে৷ নষ্ট হয়ে যেতে পারে কৃষিজমি৷ যার জেরে আন্দোলন শুরু করেন জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটি৷ বছর দেড়েকের এই আন্দোলনের জেরে পাওয়ার গ্রিডের বদলে সাবস্টেশনের কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। সাবস্টেশনের কাজ শুরুও হয়ে গিয়েছিল। রাজারহাট-গোকর্ণ-পূর্ণিয়ার দিকে একটি লাইনের কাজ প্রায় হয়ে গিয়েছিল। জিরাট-সুভাষগ্রামের দিকে দ্বিতীয় লাইনের কাজও অনেক দূর এগিয়েছিল। তার মধ্যেই নতুন করে আন্দোলন শুরু হয়। মাঝপথেই থেমে যায় সাবস্টেশনের কাজ। তারপর ১১ আগস্ট সরকার এবং জমি আন্দোলন কমিটির মধ্যে বৈঠক হয়। এলাকার উন্নয়ন, কমিটির কর্মীদের উপর থেকে মামলা প্রত্যাহার এবং গ্রামবাসীদের ক্ষতিপূরণ বাবদ ১২ কোটি টাকা দেওয়ার চুক্তিতে ১৩ আগস্ট থেকে আবারও সাবস্টেশনের কাজ শুরু হয়েছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পোস্ট অফিসে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুললেই মিলবে টাকা! ব্যাপারটা কী?]

মাত্র চার মাস কাজ হয়েছে৷ তার মাঝে আচমকাই বৃহস্পতিবার জমি জীবিকা বাস্তুতন্ত্র বাঁচাও কমিটির আন্দোলনের আঁচে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়৷ আন্দোলনকারীরা বলেন, ‘‘পাওয়ার গ্রিডের টাওয়ার তৈরি নিয়ে অশান্তি চলাকালীন সরকারের সঙ্গে আলোচনায় বেশ কিছু দাবি চুক্তিবদ্ধ হয়। দীর্ঘদিন কেটে গেলেও চুক্তি মেনে কোনও কাজ শুরু হয়নি। এলাকার উন্নয়নের পাশাপাশি পাওয়ার গ্রিডের কাজ চলবে বলেই সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু পাওয়ার গ্রিডের কাজ চললেও এলাকার এতটুকু উন্নয়ন হয়নি৷’’ আন্দোলনের খবর পেয়ে এদিন সকালে পুলিশ ঘটনাস্থলে যায়৷ তবে যতদিন না এলাকার উন্নয়ন হয়, ততদিন পাওয়ার গ্রিডের কাজ বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.