বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: ছাত্র বিক্ষোভ ও ক্যাম্পাসের মধ্যে দুষ্কৃতীদের গুলি-বোমা ছাড়ার অভিযোগ গত সপ্তাহ ধরে উত্তাল নদিয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেই অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছেন উপাচার্য অধ্যাপক ধরণীধর পাত্র৷ গত বুধবার রাতে ছাত্র বিক্ষোভের মুখে পড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি৷ পরে পুলিশ পৌঁছে উপাচার্যকে ক্যাম্পাস থেকে উদ্ধার করে৷ বিশ্ববিদ্যালয়ে ছাত্র-বিক্ষোভের ঘটনায় কৃষি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য পঠনপাঠন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷ পড়ুয়াদের হস্টেল খালি করার নির্দেশ জারি হয়েছে বলে খবর৷
[ছেলের মৃত্যুর পর বউমা-নাতির সঙ্গে মানসিক দূরত্ব, ট্যুরিস্ট লজে আত্মঘাতী বৃদ্ধ]
উপাচার্যের অবস্থা সংকটজনক থাকায় আপাতত তাঁকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছে উদ্বিগ্ন পরিবার৷ এই ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত বলেও সংবাদমাধ্যমে জানিয়েছেন৷ বেশ কয়েকজন পড়ুয়ার রাতভর ঘেরাও বিক্ষোভ ও কয়েকজন শিক্ষকের কাছে চরম অপদস্থ হওয়ার পর তিনি অসুস্থ হয়ে চেয়ার থেকে পড়ে যান৷ এরপর বাড়িতে নিয়ে যাওয়ার পর শুক্রবারই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। উপাচার্যকে হেনস্তা প্রসঙ্গে পরিবারের সদ্যরা জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের অভব্য আচরণ মেনে নিতে না পেরে বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন৷ মন্তব্য, ‘‘আমাদের বক্তব্য একটাই, ছাত্র-ছাত্রীরা যে কোনও দাবিতে আন্দোলন করতেই পারেন৷ কিন্তু, আন্দোলনের নামে একজন উপাচার্যের সম্মানহানি করা, তাঁকে অপদস্থ করা ঠিক নয়৷’’
অন্তর্বাসে নেশার ক্যাপসুল! বাগডোগরায় ধৃত বিমানযাত্রী
এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিস পাওয়ার পর শনিবার সকাল থেকেই পড়ুয়ারা হোস্টেল ছেড়ে বাড়ি যেতে শুরু করেছে৷ নদিয়ার কল্যাণীর কাছে মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য পঠনপাঠন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ ছাত্র-ছাত্রীদেরও শনিবার হস্টেল খালি করে দিতে বলা হয়েছে৷ কলেজ কর্তৃপক্ষের দাবি, এক শ্রেণির পড়ুয়ার লাগাতার আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয়ে শান্তির পরিবেশ নষ্ট হয়েছে৷ সেকারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
[জাতীয় সড়কে ফের ধস, বিচ্ছিন্ন শিলিগুড়ি থেকে সিকিমের যোগাযোগ]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!