Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬

‘গ্রেপ্তার হইনি, ঠিক আছি’, গুজব উড়িয়ে ভিডিওবার্তা গুরুংয়ের

বুধবারও রাজ্য পুলিশের কর্তারা জানিয়ে দেন, ওই খবর গুজব ছাড়া আর কিছুই নয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৯, ১৭:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০১৯, ১৭:০৩

options
link
‘গ্রেপ্তার হইনি, ঠিক আছি’, গুজব উড়িয়ে ভিডিওবার্তা গুরুংয়ের zoom

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: “আমি গ্রেপ্তার হইনি। পাহাড়ে ফেরার প্রতীক্ষায় রয়েছি। যেখানে রয়েছি, সুরক্ষিত রয়েছি। ঠিক আছি, ভাল আছি।” বুধবার সব জল্পনায় জল ঢেলে দিয়ে দু’মিনিট সাতচল্লিশ সেকেন্ডের ভিডিও বার্তায় জানিয়ে দিলেন বিমল গুরুং। নয়া এই ভিডিও বার্তায় তাঁর পরনে ছিল শীত পোশাক। নেপালের ইলম জেলায় গ্রেপ্তার হয়েছে মোর্চার প্রাক্তন সুপ্রিমো বিমল গুরুং। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিয়ে মঙ্গলবার থেকেই তোলপাড়া পাহাড়-সমতল। যদিও বিষয়টি পুরোপুরি গুজব বলে প্রথম থেকেই উড়িয়ে দিয়েছেন রাজ্য পুলিশ ও সিআইডি কর্তারা। তবে কারা এই গুজব ছড়াচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই খোঁজখবর নিতে শুরু করেছে দার্জিলিং জেলা পুলিশ। একাংশের মতে, এই খবর গুরুং শিবিরের ছড়ানো। বিভ্রান্তি ছড়ানো, না এর পিছনে রয়েছে অন্য কোনও উদ্দেশ্য, তা খতিয়ে দেখা হচ্ছে।

[হাসিনের আরজিতে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী, সাক্ষাৎ শুক্রবার]

মঙ্গলবার দুপুরের পর গোপন ডেরা থেকে পাঠানো ভিডিও বার্তায় গুরুং জানিয়ে দেন তিনি ঠিক আছেন। তিনি যেখানে রয়েছেন সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া সহজ হবে না পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষে। বলেন, নিজের দেশেই রয়েছেন তিনি। শীঘ্রই ফিরে মহাকাল মন্দিরে পুজো দিতে চান। রাজ্য পুলিশের আইজি (দার্জিলিং) মনোজ ভার্মা বলেন, “কারা কোথা থেকে কেন এই বিভ্রান্তি ছড়াচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে।” দার্জিলিংয়ের পুলিশ সুপার (অপারেশন) অমরনাথ কে বলেন, “বিমল গুরুংয়ের গ্রেফতারের কোনও খবর জেলা পুলিশের কাছে নেই। তাঁকে খোঁজা হচ্ছে। পেলে অবশ্যই গ্রেফতার করা হবে।” সোশ্যাল মিডিয়ার প্রচার অনুযায়ী মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে ছ’টার মধ্যে দার্জিলিং জেলা ঘেঁষা নেপালের ইলম জেলা থেকে গুরুংকে ইন্টারপোলের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। এমনও খবর রটে যে, গুরুংয়ের সঙ্গে রোশন গিরি দেখা করেন। দু’জনে একসঙ্গে পুজোও দেন। এরপরই পশ্চিমবঙ্গ পুলিশের জালে ধরা পড়ে যায় গুরুং। মঙ্গলবারের পর বুধবারও রাজ্য পুলিশের কর্তারা জানিয়ে দেন, ওই খবর গুজব ছাড়া আর কিছুই নয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
কল্পবিজ্ঞানকেও হার মানাচ্ছে চিন! যুদ্ধক্ষেত্রে রিমোট পরিচালিত ট্যাঙ্ক নামাচ্ছে বেজিং

নেপালের ইলম জেলার এক পুলিশ কর্তা জানিয়ে দিয়েছেন, “এমন কোনও খবর তাঁদের কাছেও নেই।” এরপর বিকেলে গুরুংয়ের ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়া পোস্ট করেন রোশন গিরি। তাতে দেখা যায় বহাল তবিয়তে রয়েছেন গুরুং।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.