সুমিত বিশ্বাস, পুরুলিয়া: আসন ৩৮, দাবিদার ১২৪! পুরুলিয়া জেলা পরিষদে তৃনমূলের প্রার্থী হতে চেয়ে ৩৮টি আসনের জন্য জমা পড়েছে ১২৪টি বায়োডেটা। ফলে জেলা পরিষদে কাকে প্রার্থী করা যায় তা ঠিক করতে মাথায় হাত দলের জেলা নেতৃত্বর। তাই ওই ১২৪টি জীবনপঞ্জি ফাইলবন্দি করে বুধবার কলকাতায় রওনা হচ্ছেন দলের জেলা সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী শান্তিরাম মাহাতো। কারণ ১২৪ জনের মধ্যে থেকে ৩৮ জনকে বেছে আনা যে খুব শক্ত কাজ তাই ওই ফাইল রাজ্য নেতৃত্বর হাতেই সঁপে দিতে যান মন্ত্রী। তাছাড়া জেলা পরিষদের সভাধিপতি, পূর্ত কর্মাধ্যক্ষ–র মতো হেভিওয়েটরা তো কোন আবেদনই জমা করেননি। তাই মঙ্গলবার বিকেলে মন্ত্রী বলেন, “বুধবার সকালে আমি কলকাতা যাব। গোটা বিষয়টি রাজ্য নেতৃত্ব দেখে সিদ্ধান্ত নেবে।”
[বাম জমানায় রাজনৈতিক সন্ত্রাস, পঞ্চায়েত ভোটে ‘শহিদ পুত্র’-কে প্রার্থী করল তৃণমূল]
এদিকে গেরুয়া শিবির প্রথম দফায় ২৬টি জেলা পরিষদ আসনে গত সোমবার প্রার্থী ঘোষণা করে দেওয়ায় বেশ চাপে পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব। তাই ওই দিন সন্ধ্যাতেই পুরুলিয়া জেলা তৃণমূল জানিয়েছিল তারা লক্ষ্মীবারে প্রার্থী ঘোষণা করবে। ফলে ৩৮ আসনে প্রার্থী চূড়ান্ত করে রাজ্য নেতৃত্বকে দিয়ে অনুমোদন দ্রুত না করাতে পারলে বৃহস্পতিবার প্রার্থী ঘোষণা করা যাবে না। তাই মঙ্গলবার সন্ধ্যাতেই ওই জীবনপঞ্জি নেওয়ার কাজ বন্ধ করে দেয় দলের জেলা নেতৃত্ব। এই জীবনপঞ্জি সংগ্রহের কাজে দেখভাল করা দলের জেলা সহ-সভাপতি রথীন্দ্রনাথ মাহাতো বলেন, “প্রায় দু’সপ্তাহ ধরে বায়োডেটা সংগ্রহ করা হয়েছে। এবার তা বাছাই-র কাজ না করলে প্রার্থী ঘোষনা করতে দেরি হয়ে যাবে। তাই ওই বায়োডাটা ফাইলবন্দি করে জেলা সভাপতি বুধবার সকালেই কলকাতা যাবেন।” এই ১২৪ জনের মধ্যে দলের নেতা-কর্মী ছাড়াও শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন। তাছাড়া বেশ কিছু নতুন মুখ আছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, দলের জেলা পরিষদের যারা সদস্য রয়েছেন তাদের অধিকাংশকেই দল টিকিট দেবে। তবে যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে তাদের নাম জেলা পরিষদের চূড়ান্ত প্রার্থী তালিকায় থাকবে না বলেই ইঙ্গিত মিলেছে। সেই কারনেই দল এভাবে বায়োডেটা চেয়েছে।
[পঞ্চায়েতে একের বিরুদ্ধে এক প্রার্থী তত্ত্বে ঘুরিয়ে কংগ্রেসকে সমর্থন বিমানের]
সর্বশেষ খবর
-
বিশ্বকাপ জ্বর ন্যাটোতেও, জার্সিতে ব্রিটেন ও নরওয়ের প্রধানমন্ত্রী! স্টারমারের খোঁচা, ‘সময়টা আমাদেরই’
-
গাড়ির মধ্যে স্টান গ্রেনেড ছুড়ে দরজা বন্ধ! প্যালেস্তিনীয়দের প্রতি নির্মম ইজরায়েল পুলিশের ভিডিও ফাঁস
-
আমেরিকার হামলার বদলা, মধ্যপ্রাচ্যে ৮৫ মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ ইরানের! বাহরিন-কুয়েতে বাজল সাইরেন
-
খুনের চেষ্টা মামলায় স্বস্তি অরূপের! রক্ষাকবচ দিয়ে কী বলল কলকাতা হাই কোর্ট?
-
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশনে পুলিশ, বারুইপুর কাণ্ডে সরকারি সম্পত্তি নষ্টে ধৃত ২০