Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

চাকরির টোপ দিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, একঘরে অভিযুক্তর পরিবার

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০১৮, ১৭:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০১৮, ১৭:৩৫

options
link
চাকরির টোপ দিয়ে নাবালিকাকে লাগাতার ধর্ষণ, একঘরে অভিযুক্তর পরিবার zoom

নন্দন দত্ত, সিউড়ি: ‘ধর্ষক’কে এবার কড়া শাস্তি দিল গ্রামবাসী। বয়কট করা হল অভিযুক্তের পরিবারকে। অভিযুক্তের নাম লাল্টু শেখ। দশম শ্রেণির ছাত্রীকে চাকরি দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ রয়েছে লাল্টুর বিরুদ্ধে। গুরুতর অভিযোগটি গ্রামের বাসিন্দাদের কানে যেতেই শুরু হয় তৎপরতা। স্থানীয় ক্লাবের তরফে রীতিমতো সভা ডেকে ফতোয়া জারি হয়। জানিয়ে দেওয়া হয় অভিযুক্ত যুবক আর কোনওদিনই গ্রামে ঢুকতে পারবে না। সেই সঙ্গে কার্যত একঘরে করে দেওয়া হয় অভিযুক্তের পরিবারটিকে।

[মোটা টাকার বিনিময়ে অন্যের হয়ে জয়েন্ট পরীক্ষা, হাতেনাতে ধরা পড়ল প্রতারক]

অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দশম শ্রেণির ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ করে লাল্টু শেখ। অভিযুক্তের বাড়ি বীরভূমের মুরারই থানার কাশিমনগর গ্রামে। ওই ছাত্রীর আপত্তিকর ছবি তুলে রেখে তা দিয়েই ক্রমাগত ব্ল্যাকমেল করছিল লাল্টু শেখ। ওই যুবকের কথায় আর শারীরিক সম্পর্কে রাজি হয়নি ছাত্রীটি। এরপরই আপত্তিকর ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় অভিযুক্ত। এই ঘটনার পর গত শনিবার লাল্টু শেখের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ওই ছাত্রী। অভিযোগের খবর পেয়ে গা-ঢাকা দেয় লাল্টু।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে গুরুতর খবরটি চাপা থাকেনি। এলাকাবাসীর কানে পৌঁছতেই শুরু হয় গুঞ্জন। ঘটনায় বেশ ক্ষুব্ধ গ্রামের সমাজ কল্যাণ ক্লাব। এনিয়ে রবিবার বিকেলে গ্রামে সভা ডাকা হয়। সেখানে ক্লাবের পক্ষে থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, ওই যুবককে আর গ্রামে ঢুকতে দেওয়া হবে না। গ্রামে পা দিলে কাশিমনগরের মানুষ তার জবাব দেবে। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে ঠিকই। পুলিশ তাদের কাজ করবে। তবে গ্রামের বাসিন্দারাও নিজেদের মতো করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ক্লাব কর্তৃপক্ষের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে গ্রামবাসী। এই প্রসঙ্গে ক্লাবের সম্পাদক মফিজুল শেখ বলেন, “আমরা যে কোনও প্রকারে গ্রামের সম্মান রক্ষা করবই। তাই সর্বসম্মত ভাবে ঠিক করেছি অভিযুক্ত যুবককে গ্রামে পা দিতে দেব না। সেই মতো গ্রামে সভা ডেকে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। যদি নিজের বাড়িতে লাল্টু শেখ আশ্রয় পায়, তাহলে তার পরিবারকেও গ্রাম ছাড়া করব।”

[কবে হবে পঞ্চায়েত ভোট?  উত্তর মিলতে পারে আজ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.