দেব গোস্বামী, বোলপুর: রাতভর নিখোঁজ থাকার পর সকালে মিলল তৃণমূল নেতার দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের শান্তিনিকেতনের কঙ্কালিতলায়। খবর পেয়েই দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। কিন্তু কেন? নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম মদন লোহার। বয়স ৫০ বছর। তিনি শান্তিনিকেতনের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি। পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন মদন। এরপর আর ফেরেননি তিনি। পরিবারের তরফে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনও লাভ হয়নি। এরপর রবিবার সকালে গ্রামের একটি মাঠে মেলে প্রৌঢ়ের দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পরিবারের দাবি, পরিকল্পনামাফিক খুন করা হয়েছে মদনকে। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব গোটা গ্রাম। ভোটের আগে এই ঘটনার নেপথ্যে রাজনীতি থাকতে পারে বলে দাবি স্থানীয়দের একাংশের। পুলিশ জানিয়েছে, “সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এই মৃত্যুর পিছনে কোনও রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশ, তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে। ঘটনার পর থেকে গোটা এলাকা থমথমে।”
সর্বশেষ খবর
-
পর্দায় ‘পঞ্চমদা’ হচ্ছেন ফারহান আখতার! ‘ডন ৩’ বিতর্কের মাঝেই আরডি বর্মণের বায়োপিকের প্রস্তুতি
-
বিশ্বকাপে নামার আগেই চুরি গেল ইংরেজ ফুটবলারদের বুট, প্রশ্নে আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিস, ৪৮ ঘণ্টায় হাজিরার নির্দেশ
-
‘স্ট্যান্ড-আপ কমেডির নামে অশালীনতা’, যৌনগন্ধী মন্তব্যে প্রণীত মোরের কড়া সমালোচনা ফড়ণবিসের
-
‘দুয়ারে সরকারের’ ধাঁচে প্রতি ব্লকে হবে জনকল্যাণ শিবির, শুরু ১৫ জুন থেকে