Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ১৩ জুন ২০২৬
RD Burman Biopic

পর্দায় ‘পঞ্চমদা’ হচ্ছেন ফারহান আখতার! ‘ডন ৩’ বিতর্কের মাঝেই আরডি বর্মণের বায়োপিকের প্রস্তুতি

অভিনেতা-প্রযোজক কিংবা পরিচালক হওয়ার পাশাপাশি একাধিক সিনেমায় নিজস্ব কণ্ঠে গান গেয়ে দর্শক-শ্রোতামহলের মন জয় করেছেন। তবে 'পঞ্চমদা'র বায়োপিকে কেমন চমক দেবেন? সেটাই দেখার অপেক্ষা আপাতত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১২:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১২:২৭

options
link
পর্দায় ‘পঞ্চমদা’ হচ্ছেন ফারহান আখতার! ‘ডন ৩’ বিতর্কের মাঝেই আরডি বর্মণের বায়োপিকের প্রস্তুতি zoom
পর্দায় 'পঞ্চমদা' হচ্ছেন ফারহান আখতার!

গ্ল্যামারাস মেগাবাজেট সিনেমার ভিড়ে অভিনেতা-প্রযোজক হিসেবে বলিউডের বাস্তুতন্ত্রে টিকে থাকার লড়াই কঠিন হলেও ফারহান আখতার বরাবরই ব্যতিক্রম। পরিচালক-প্রযোজক হিসেবে যেমন কনটেন্টকে এগিয়ে রাখেন, তেমন অভিনেতা হিসেবেও তাঁর জুড়ি মেলা ভার! ‘ভাগ মিলখা ভাগ’, ‘তুফান’-এর মতো বায়োপিকে রিয়েল লাইফ হিরোদের চরিত্রে অভিনয় করে সিনেসমালোচক থেকে দর্শকমহলের মন জয় করেছেন। এবার মায়ানগরীর সেলেব পাড়ার অন্দরমহলে ফিসফাস, ফারহান আখতার নাকি আরডি বর্মণের বায়োপিকের (RD Burman Biopic) প্রস্তুতি শুরু করেছেন।

কয়েক বছর আগে নারীকেন্দ্রিক ছবি ‘জি লে জরা’র ঘোষণা করলেও প্রযোজক হিসেবে এখনও পর্যন্ত সেই সিনেমার কাজ শুরু করতে পারেননি। বিগত তিন বছর ধরে রণবীর সিংকে ‘ডন’ বানানোর সাধও তাঁর পূরণ হয়নি! এমতাবস্থায় প্রযোজক-পরিচালক হিসেবে ফারহান যে খানিকটা পিছিয়েই রয়েছেন, তা বলাই বাহুল্য। কিন্তু অভিনেতা হিসেবে নিজেকে থামিয়ে রাখলেন না।

মাস কয়েক ধরেই ‘ডন ৩’ বিতর্কে জেরবার ফারহান আখতার। উপরন্তু কয়েক বছর আগে নারীকেন্দ্রিক ছবি ‘জি লে জরা’র ঘোষণা করলেও প্রযোজক হিসেবে এখনও পর্যন্ত সেই সিনেমার কাজ শুরু করতে পারেননি। বিগত তিন বছর ধরে রণবীর সিংকে ‘ডন’ বানানোর সাধও তাঁর পূরণ হয়নি! এমতাবস্থায় প্রযোজক-পরিচালক হিসেবে ফারহান যে খানিকটা পিছিয়েই রয়েছেন, তা বলাই বাহুল্য। কিন্তু অভিনেতা হিসেবে নিজেকে থামিয়ে রাখলেন না তিনি। সূত্রের খবর, পরিচালক নীরজ পাণ্ডের হাত ধরে এবার কিংবদন্তি সঙ্গীতশিল্পী আরডি বর্মণের চরিত্র আত্মস্থ করতে আদা-জল খেয়ে ময়দানে নেমে পড়েছেন ফারহান। সেই প্রেক্ষিতে ‘ভাগ মিলখা ভাগ’ এবং ‘তুফান’-এর পর আবারও নতুন বায়োপিকে দেখা যাবে তাঁকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Farhan Akhtar preparing to portray 'Pancham Da' in RD Burman biopic
‘ভাগ মিলখা ভাগ’ এবং ‘তুফান’-এর পর আবারও নতুন বায়োপিকে দেখা যাবে তাঁকে।

বলিউড মাধ্যম সূত্রে খবর, কিংবদন্তি সুরকার ‘পঞ্চম দা’র জীবনীচিত্রে অভিনয়ের জন্য ইতিমধ্যেই নীরজ পাণ্ডের সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে ফারহান আখতারের। নীরজ চাইছেন, আরডির চরিত্রে ফারহানই অভিনয় করুক। কীভাবে ‘পঞ্চম দা’র সুরের মুর্ছনায় আজও আট থেকে আশির প্রজন্ম মেতে রয়েছে, বায়োপিকে সেই জীবনশৈলীই তুলে ধরবেন নীরজ পাণ্ডে। বেশ কিছুদিন ধরেই নাকি এই বায়োপিক নিয়ে কাজ করছেন তিনি। কানাঘুষো, চিত্রনাট্যের কাজও দাবানল গতিতে এগোচ্ছে। ফারহান নিজেও নাকি কিংবদন্তি শিল্পীর ভূমিকায় অভিনয়ের জন্য মুখিয়ে রয়েছেন। সূত্রের খবর, নির্মাতারা আরডি বর্মনের স্বর্ণযুগের এমন কিছু গানের স্বত্ব কিনেছেন, যা এই সিনেমায় বিশেষভাবে ব্যবহার করা হবে। সেই প্রেক্ষিতে বায়োপিকের মিউজিকের কাজও নাকি শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, ফারহান আখতার নিজেও একজন গায়ক। অভিনেতা-প্রযোজক কিংবা পরিচালক হওয়ার পাশাপাশি একাধিক সিনেমায় নিজস্ব কণ্ঠে গান গেয়ে দর্শক-শ্রোতামহলের মন জয় করেছেন। তবে ‘পঞ্চমদা’র বায়োপিকে কেমন চমক দেবেন? সেটাই দেখার অপেক্ষা আপাতত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.