Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Kangana Ranaut

‘বলিউডের পাকিস্তান প্রেম বেশি’, রণবীর সিংকে ‘কোণঠাসা’ করায় গর্জে উঠলেন কঙ্গনা

ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েও কেন বলিউডের 'নিশানায়' রণবীর সিং? নেপথ্যের কারণ জানিয়ে বিস্ফোরক কঙ্গনা রানাউত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১২:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১২:০৬

options
link
‘বলিউডের পাকিস্তান প্রেম বেশি’, রণবীর সিংকে ‘কোণঠাসা’ করায় গর্জে উঠলেন কঙ্গনা zoom
রণবীর সিংকে 'কোণঠাসা' করায় গর্জে উঠলেন কঙ্গনা
Advertisement

বলিউডে স্বজনপোষণ নিয়ে মুখ খুলে অনেকেরই চক্ষুশূল হয়েছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut )। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু পরবর্তী অধ্যায়ে সিনেপাড়ার খান-কাপুর সাম্রাজ্যের বিরুদ্ধে যেভাবে সরব হয়েছিলেন অভিনেত্রী, সেটাও না-পসন্দ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একাংশের! উপরন্তু করণ জোহরের নামের পাশে ‘নেপোটিজমের ঝান্ডাধারী’ তকমা সেঁটে বিতর্কে জড়ান ‘ক্যুইন’। তার পর থেকেই বলিপাড়া কার্যত একঘরে করে দিয়েছে কঙ্গনাকে! এবার ‘ডন ৩’ বিতর্কে রণবীর সিংয়ের (Ranveer Singh) ‘কোণঠাসা’ হওয়ার কথা শুনে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেসংস্কৃতি নিয়ে কার্যত বোমা ফাটালেন কঙ্গনা রানাউত।

‘ধুরন্ধর’ সাফল্যের পর থেকেই নানাবিধ কারণে বিতর্কে জড়িয়েছেন রণবীর সিং। এমন আবহে অভিনেতার ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানো ‘গোদের উপর বিষফোঁড়া’ মতো কাজ করে! ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর তরফে তাঁর বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশিকা’ জারি হয়। কিন্তু বারবার কেন রণবীর সিংকেই ‘টার্গেট’ করা হচ্ছে? প্রশ্ন রাখা হয়েছিল কঙ্গনার কাছে। প্রত্যুত্তরে অভিনেত্রী জানান, আসলে বলিউডের পাকিস্তানের প্রতি একটা সূক্ষ্ম ভালোবাসা রয়েছে। কারণ বছরের পর বছর ধরে একাধিক সিনেমায় প্রতিবেশী দেশের প্রতি প্রেম উজাড় করে দেওয়া হয়েছে। আর দর্শকও সেটাই দেখতে অভ্যস্ত!

Advertisement
Kangana Ranaut reacts to the non-cooperation against Ranveer Singh, calling it Bollywood's 'Pakistan Prem'
ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেসংস্কৃতি নিয়ে কার্যত বোমা ফাটালেন কঙ্গনা রানাউত।

“এই ইন্ডাস্ট্রিতে অনেকের মধ্যেই পাকপ্রেম রয়েছে, জানেন তো। বেশিরভাগ সিনেমাই তো আমাদের পাকিস্তানকে ভালোবাসতে শেখায়, কিংবা সেদেশের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়, তাই না?…” 

কঙ্গনার মন্তব্য, “এই ইন্ডাস্ট্রিতে অনেকের মধ্যেই পাকপ্রেম রয়েছে, জানেন তো। বেশিরভাগ সিনেমাই তো আমাদের পাকিস্তানকে ভালোবাসতে শেখায়, কিংবা সেদেশের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়, তাই না? এখনও পর্যন্ত সেটাই শিখিয়েছে। কিন্তু ধুরন্ধর ব্যতিক্রম। ছবিতে পাকিস্তানকে ভিন্নভাবে উপস্থাপন করেছে। তাই যখনই কোনও সিনেমায় পাকিস্তানের আসল রূপ তুলে ধরা হয়, তখন কিছু মানুষ আসলে অস্বস্তি বোধ করেন। কারণ তাঁরা এযাবৎকাল যা কিছু দেখিয়ে এসেছেন এবং প্রচার করে এসেছেন, সেটা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়।” সাংসদ-অভিনেত্রীর কথায়, রণবীর সিংয়ের মতো অতীতে তাঁকেও এধরনের সমালোচনা, আক্রমণের শিকার হতে হয়েছে।

Ranveer Singh in Dhurandhar as Kangana Ranaut says the film presents the opposite story to Bollywood's 'Pakistan Prem'
‘ধুরন্ধর’ লুকে রণবীর সিং, ছবি: সোশাল মিডিয়া।

দিন কয়েক আগেও ভারত ভাগ্য বিধাতা সিনেমার প্রচারে গিয়ে রণবীর সিংয়ের হয়ে ব্যাটন ধরেছিলেন কঙ্গনা রানাউত। সেসময়ে ‘ধুরন্ধর’ অভিনেতার পাশে দাঁড়িয়ে সাংসদ-অভিনেত্রী বলেছিলেন, “আমাকে তো বলিউডের সকলেই ব্যান করেছিল। জীবনে উন্নতি হলে, মর্যাদা-প্রতিপত্তি বাড়লে শত্রুর সংখ্যাও বৃদ্ধি পায়। এরকম আবার হয় নাকি যে, আপনি জীবনে উন্নতিও করবেন, আবার আপনার শত্রুর সংখ্যাও বৃদ্ধি পাবে না? তাই আমার মতে, সংশ্লিষ্ট ইস্যুতে রণবীরের নিজের মান বজায় রাখা উচিত।” কঙ্গনার কথায়, “জীবনে সাফল্য অর্জনের পথে নানাবিধ চ্যালেঞ্জ আসাটা অস্বাভাবিক কিছু নয়। তাই কাউকে দমিয়ে রাখা উচিত নয়। কঙ্গনার সংযোজন, “জীবনে এগোতে হলে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। সবসময়ে যে আপনার পথ মসৃণ হবে— এমনটা আশা করা উচিত নয়। তবে দিনশেষে সবকিছুই ঠিক হয়ে যায়।” 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.