সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল! কাকদ্বীপে মণ্ডল সভাপতি ও জেলা সভপতি নির্বাচন নিয়ে উত্তেজনা নতুন রাস্তা এলাকায়। দুই গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে মারধর ও হাতাহাতির অভিযোগ তুলেছে। যার জেরে গেরুয়া শিবিরের নিচু তলার ‘ফাঁপা’ চিত্রটি ফের সামনে চলে এসেছে বলে দাবি তৃণমূলের।
বিজেপির একাংশ সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপে নতুন মণ্ডল সভাপতি নির্বাচনের পর তাঁকে মেনে নিতে পারেনি। বিজেপিরই এক গোষ্ঠীর অভিযোগ, নতুন সভাপতি নির্বাচনের পর ঠিক মতো কাজ হয় না। যাঁদের সভাপতি নির্বাচন করা হয়েছে, তাঁরা দলের সঙ্গে সেইভাবে যুক্ত ছিলেন না। তারপরও নির্বাচন করা হয়েছে। এক বিজেপি কর্মী বলেন, “আমাদের দলের একাংশ তৃণমূলের সঙ্গে যোগযোগ রেখে চলে। ওদের জন্য দলের সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদের মূল উদ্দেশ্য পদ দখল করে রাখা। এই নেতাদের জন্য আমাদের পুরনো কর্মীরা বাড়িতে বসে গিয়েছে।” তা নিয়েই কাকদ্বীপের পার্টি অফিসের সামনে ঝামেলা বাঁধে। আরেক অংশ বলেন, ” আমাদের মারধর করা হয়েছে। মোবাইল কেড়ে নিয়েছে। ওরা আমাদের দলেরই লোক।”
তবে মথুরাপুর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দুসুন্দর দাস বলেন, “একটা ঘটনা ঘটেছে। তেমন বড় বিষয় নয়।” এই ঘটনার পরই বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব আরও একবার সামনে এসে বলে দাবি তৃণমূল। সাংগঠনিক ভাবে বিজেপি দাঁত ফোটাতে পারবে না বলেই দাবি তাদের। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার