Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

পুরুলিয়া কাণ্ডে এবার দেশজুড়ে আন্দোলনে নামছে বিজেপি

কর্মী মৃত্যুর ইস্যু খুঁচিয়ে তুলতে চাইছে বিজেপি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০১৮, ১৬:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০১৮, ১৬:৩৫

options
link
পুরুলিয়া কাণ্ডে এবার দেশজুড়ে আন্দোলনে নামছে বিজেপি zoom

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: দুই বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এবার দেশজুড়ে আন্দোলনে নামছে বিজেপি৷ পুরুলিয়া জেলাশাসক কার্যালয়ের অদূরে চলতে থাকা অবস্থান বিক্ষোভ আগামী ১১ জুন শেষ হওয়ার পর ১৮ থেকে ২৪ জুন পর্যন্ত রাজ্যজুড়ে নেওয়া হবে একই কর্মসূচি৷ রাজ্যে টানা এক সপ্তাহ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালনের পর দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে মিছিল-বিক্ষোভ-অবস্থান করা হবে বলে ঘোষণা করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা৷

বৃহস্পতিবার পুরুলিয়া জেলাশাসকের দপ্তরের অদূরে চলতে থাকা অবস্থান বিক্ষোভে অংশ নেন রাহুল সিনহা৷ একই সঙ্গে মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়, রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীকে নিয়ে এদিন শহর পুরুলিয়ার জুবিলি ময়দান থেকে মিছিল করে জেলাশাসক কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হন তাঁরা৷ ওই অবস্থান বিক্ষোভে অংশ নিয়ে দুপুর দেড়টা নাগাদ রাহুল সিনহা বলরামপুরে দলের মৃত কর্মীদের বাড়িতে গিয়ে তাঁদের সমবেদনা জানান৷ সেইসঙ্গে আগামী ২৮ জুন বলরামপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কর্মসূচির প্রস্তুতি নিয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করেন৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Rahul-BJP
মৃত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন রাহুল সিনহা৷

এদিন অবস্থান বিক্ষোভ থেকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা তৃণমূলের সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ করে বলেন, “এই বাংলা থেকে আমরা তৃণমূল শূন্য করব৷ তৃণমূল, মাওবাদীদের সঙ্গে নিয়ে আমাদের কর্মী ত্রিলোচন মাহাতো ও দুলাল কুমারকে খুন করেছে৷’’ গত ২৯ মে কেন্দ্র বিরোধী কর্মসূচিতে কলকাতায় সাংসদ তথা দলের তরফে পুরুলিয়ার পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘১ জুন পুরুলিয়া গিয়ে বিরোধী-শূন্য করব৷’

এদিন বিজেপির তরফে জানানো হয়, আজ শুক্রবার এই অবস্থান বিক্ষোভে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় থাকবেন৷ শনি-রবিবার অফিস ছুটি থাকায় আগামী সোমবার অর্থাৎ ১১ জুন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ওই কর্মসূচিতে অংশ নিয়ে অবস্থান বিক্ষোভের সমাপ্তি ঘোষণা করবেন৷

দুই বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের প্রতিবাদে অবস্থান বিক্ষোভের তৃতীয় দিনেও মিছিল ও বিক্ষোভ কর্মসূচিতে ভিড় ছিল চোখে পড়ার মত৷ এদিনও বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা পতাকা, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন। সেই মিছিল থেকে ওই দুই ঘটনায় ‘খুনি’দের শাস্তির দাবিতে স্লোগান দেন তারা। বলরামপুরে তাদের বিপুল জয় নিয়ে পুরুলিয়া জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি তথা বলরামপুরের বাসিন্দা সৃষ্টিধর মাহাতোকে কটাক্ষ করে রাহুল সিনহা বলেন, “এবার বলরামপুরে নতুন করে সৃষ্টি হবে। সেই সঙ্গে এই দুই ঘটনায় সারা দেশজুড়ে আন্দোলন হবে।”

দুলাল কুমারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ‘আত্মহত্যা’র তত্ত্ব নিয়ে শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করেন রাহুল সিনহা৷ বলেন, “তৃণমূলের খুনিরা ট্রেনড নয়৷ তাই খুনের ঘটনাকে আত্মহত্যা সাজাতে বিদ্যুৎ টাওয়ারের এতটা ওপরে মৃতদেহ ঝুলিয়েছিল। যা দেখে সবাই বলবে এটা আত্মহত্যা নয়, এটা হত্যাই৷” এদিন দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীকে নিয়ে বলরামপুরের সুপুরডি, ডাভা ও আমটাঁড় গ্রামে যথাক্রমে মৃত ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার ও জগন্নাথ টুডুর বাড়ি যান৷

ছবি- সুনীতা সিং

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.