নবেন্দু ঘোষ, বসিরহাট: হাসনাবাদের তকিপুরে খুন হওয়া দলীয় কর্মী সরস্বতী দাসের বাড়িতে গেলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। গত বৃহস্পতিবার নিজের বাড়িতেই খুন হন সরস্বতী দাস। আগে তৃণমূলের হয়ে কাজ করতেন ওই মহিলা। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছিলেন। এর জেরেই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
[আরও পড়ুন- মন্ত্রপূত চাল খাইয়ে চোর ধরার চেষ্টা! গুরুতর অসুস্থ ৫০ জন পড়ুয়া]
বিজেপির অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার পরেই দলবদল করার জন্য খুনের হুমকি আসত ফোনে। এরপর বৃহস্পতিবার খুন করা হয় তাঁকে। শনিবার সন্ধ্যায় সরস্বতীর বাড়িতে আসেন প্রাক্তন পুলিশ সুপার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। দেখা করেন সরস্বতী দাসের স্বামী, ছেলে ও মেয়ের সঙ্গে। তাঁদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন কীভাবে খুন করা হয়েছে ওই কর্মীকে এবং কারা জড়িত আছে। এরপরই নাম না করে তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তোলেন তিনি। বলেন, “পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন মৃতের বাড়ির লোকেরা। বলছেন, তারা ঠিকমতো তদন্ত করছে না। ঘটনাস্থলে পুলিশ কুকুরও নিয়ে আসা হয়নি।”
[আরও পড়ুন- বালি ও কয়লা থেকে টাকা তোলা ব্যক্তিদের সুরক্ষা দেব না, হুঁশিয়ারি শুভেন্দুর]
মৃতের পরিবারের সঙ্গে কথা বলার পর সন্ধে ছ’টা নাগাদ হাসনাবাদ থানার ওসির সঙ্গে কথা বলেন ভারতী ঘোষ। পুলিশ সূত্রে খবর, তদন্ত প্রক্রিয়া চলছে। সবদিক খতিয়ে দেখে এগোনো হচ্ছে। বৃহস্পতিবার সন্ধেবেলা বাড়িতে একাই ছিলেন তকিপুর কাঠগোলা পাড়ার বাসিন্দা সরস্বতী দাস (৩৭)। রাতে তাঁর স্বামী শুভঙ্কর বাড়ি ফিরে দেখেন, উঠোনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন স্ত্রী। মাথায় গভীর ক্ষত। পরে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ বিজেপির।
সর্বশেষ খবর
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের
-
তৃণমূল আমলে জলযন্ত্রণা নিত্যসঙ্গী! এবার হাওড়ার জমা জল সমস্যা মোকাবিলায় ময়দানে ইঞ্জিনিয়ার-সাফাই কর্মীরা