বর্ষীয়ান সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। বীরভূমের বিজেপি নেতা অরিন্দম সাহা তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেছেন বলে খবর। দিন কয়েক আগেই বিকাশ ভট্টাচার্যকে নিয়ে জোর রাজনৈতিক চর্চা, গুঞ্জন হয়েছিল। তৃণমূলের প্রাক্তন বিধায়ক, নেতা দেবরাজ চক্রবর্তী-অদিতি মুন্সির হয়ে কলকাতা হাই কোর্টে মামলা লড়ছেন তিনি। কেন দুর্নীতির বিরুদ্ধে সওয়াল করা বামনেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য তৃণমূল নেতাদের হয়ে মামলা লড়লেন? তা নিয়ে বাক্যবাণে বিদ্ধ তিনি।
সেই বিতর্কের মধ্যেই এবার সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। সংবিধান বিরোধী মন্তব্য করেছেন বিকাশ! এমনই অভিযোগ ওই বিজেপি নেতার। অরিন্দম সাহার অভিযোগ, বিকাশবাবু এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারের সময় সংবিধানবিরোধী কথা বলেছেন। মানুষের অধিকার রক্ষার স্বার্থে প্রয়োজনে হাতে লাঠি তুলে নেওয়ার কথা বলেন এই বর্ষীয়ান সিপিএম নেতা! বিকাশবাবু বলেন, “মানুষকে লাঠি হাতে রাস্তায় নামতে হবে। এছাড়া কোনও অধিকার প্রতিষ্ঠা হয় না।” এরপরই আজ, বুধবার অভিযোগ জানিয়েছেন ওই বিজেপি কর্মী।
আরও পড়ুন:
লিখিত অভিযোগ জানানোর পরে অরিন্দম সাহা বলেন, “বিকাশরঞ্জন ভট্টাচার্য নিজেকে সব থেকে বেশি শিক্ষিত মনে করেন। আর বাকিরা সব গাধা বা বোকা। রবীন্দ্রনাথের একটা কথা আছে আমরা শিক্ষাকে বহন করিলাম, বাহন করিতে পারিলাম না। উনি বলেছেন, লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে হবে তবেই অধিকার প্রতিষ্ঠিত হবে। উনি একজন আইনজীবী মানুষ হয়ে কীভাবে এই ধরনের কথা বলতে পারেন? এটা প্রশ্ন।” তিনি আরও বলেন, “ওঁর এই উস্কানিমূলক মন্তব্যের জন্য মানুষ আরও ক্ষিপ্ত হয়ে যাবে। তাই ভারতীয় ন্যায় সংহিতায় এই ধরনের মানুষের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ করা উচিত।” জোর গলায় বিজেপি কর্মী বলেন, “আমি সনাতনী মানুষ হিসাবে এই প্রতিবাদ করব। তাতে আমার প্রাণ যায় যাবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের