Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Nabanna

হাতে রাইফেল নিয়ে ছবি পোস্ট, কালীঘাট থানার সেই ‘বিতর্কিত’ ওসিকে নবান্নে বদলি

রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে গৌতম দাসকে নবান্নে ডেপুটেশনে রাখার নির্দেশ দিয়েছে।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৬:০৪

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৬:০৪

options
link
হাতে রাইফেল নিয়ে ছবি পোস্ট, কালীঘাট থানার সেই ‘বিতর্কিত’ ওসিকে নবান্নে বদলি zoom
কালীঘাটের বিতর্কিত ওসিকে বদলি করা হল নবান্নে
Advertisement

পুলিশের উর্দি পরে রাইফেল নিয়ে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন। ছাব্বিশের ভোটের আগে এমন আইনভঙ্গ করায় কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সাসপেনশনের মুখে পড়তে হয়েছিল। কিন্তু ভোটের পর সরকার বদল হতেই শাস্তি প্রত্যাহার করা হল। আপাতত নবান্নে তাঁকে ডেপুটেশনে দেওয়া হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বলয়ের একজন বিতর্কিত ওসি গৌতম দাস। বিজ্ঞপ্তি দিয়ে রাজ্য সরকারের তরফে খবর জানিয়েছেন ডেপুটি সেক্রেটারি।

কেন ওসি গৌতম দাসকে নিয়ে এত বিতর্ক? এর সূত্রপাত ভোটের আগে তাঁরই একটি ছবি পোস্ট ঘিরে। তাতে দেখা গিয়েছিল, কালীঘাট থানার ওসির পরনে পুলিশের সাদা পোশাক, হাতে রাইফেল। সেই ছবিটি তিনি পোস্ট করেছিলেন নিজের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্টেটাস হিসেবে। তা দেখে অভিযোগ করেন তৃণমূলের অন্যতম মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। তিনি ছবিটিকে আইনভঙ্গ বলে উল্লেখ করেন। অভিযোগ জানান একজন আইনরক্ষাকারীর এহেন আচরণ নিয়ে। ওই ছবির জেরে কলকাতা পুলিশের ওসিকে সাসপেন্ড করা হয়।

ভোট মিটতেই অবশ্য সাময়িক শাস্তির খাঁড়া উঠে গেল। কলকাতা পুলিশের সাউথ ডিভিশনে কর্মরত গৌতম দাসকে নবান্নে ডেপুটেশনে পাঠানো হল। এই মর্মে বুধবার বিজ্ঞপ্তি দিয়েছেন ডেপুটি সেক্রেটারি। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দাকে নির্দেশ, গৌতম দাসকে যেন নবান্নের কাজে পাঠানো হয়।এনিয়ে অনেকেরই প্রশ্ন, রাজ্যে সরকার বদলের পর সাসপেনশনে থাকা আধিকারিককে নবান্নে পাঠানো হল কেন?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.