Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
BJP

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ডিভোর্সের পর স্ত্রীকে খোরপোশ না দেওয়ায় শ্রীঘরে বিজেপি নেতা

মাস ছয়েক আগেই ওই বিজেপি নেতার বিচ্ছেদ হয়েছে বলে খবর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৫, ১৭:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৫, ১৭:১৮

options
link
আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ডিভোর্সের পর স্ত্রীকে খোরপোশ না দেওয়ায় শ্রীঘরে বিজেপি নেতা zoom
Advertisement

জ্য়োতি চক্রবর্তী, বনগাঁ: ডিভোর্সের পর পেরিয়েছে বেশ কয়েকমাস। তা সত্ত্বেও স্ত্রীকে খোরপোশ না দেওয়ার অভিযোগ। পুলিশের জালে বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা প্রদ্যুৎ মণ্ডল। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বিজেপি নেতার নাম প্রদ্যুৎ মণ্ডল। বাগদার সিন্দ্রানীর বাসিন্দা তিনি। তার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ তুলে বিচ্ছেদের মামলা করেছিলেন স্ত্রী। সেই ডিভোর্স মামলায় প্রদ্যুৎকে স্ত্রীকে খোরপোশ দেওয়ার নির্দেশ দেয় আদালত। অভিযোগ, বেশ কয়েকমাস কেটে গেলেও স্ত্রীকে কোনও টাকা দেননি তিনি। এরপর বাধ্য হয়ে ফের আদালতের দ্বারস্থ হন বধূ। স্বাভাবিকভাবেই আদালতের তরফে ফের প্রদ্যুৎকে অবিলম্বে টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু তাতে কর্ণপাত করেননি তিনি। বুধবার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে প্রদ্যুৎকে গ্রেপ্তার করল পুলিশ।

Advertisement

এবিষয়ে সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল নেতা সৌমেন ঘোষ বলেন, “ওনার বউ বধূ নির্যাতন মামলা করেছিলেন। সেই মামলার ভিত্তিতে পুলিশ প্রদ্যুৎকে গ্রেপ্তার করেছে। এটাই বিজেপির কালচার ৷” এবিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, “এটা সম্পূর্ণ তাঁদের পারিবারিক ব্যাপার। এখানে রাজনৈতিক কোনও কিছু নেই৷ তৃণমূলের লোকেরা রাজনীতি জড়িয়ে বিজেপির বদনাম করার চেষ্টা করছে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.