নন্দন দত্ত, সিউড়ি: খয়রাশোল ব্লকের তৃণমূল সভাপতি দীপক ঘোষের মৃত্যুর ঘটনায় দুই বিজেপি নেতা-সহ চার জনকে গ্রেপ্তার করল পুলিশ৷ দুবরাজপুর থেকে বিজেপি নেতা চিন্ময় দাস ও মধু বাউড়ি-সহ আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তৃণমূল ব্লক সভাপতি খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট ১১জনকে গ্রেপ্তার করেছে বীরভূম জেলা পুলিশ৷ তৃণমূল নেতা খুনের ঘটনায় ধৃত চার জনেরই নাম এফআইআরে ছিল বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে৷
[দেড় কোটি টাকার নয়া লক্ষ্মীমন্দির ঘিরে উৎসাহ ময়ূরেশ্বরে]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজয়া দশমীর পরপরই বাড়ি ফেরার পথে দুষ্কৃতী হামলার শিকার হন খয়রাশোল ব্লকের তৃণমূল সভাপতি দীপক ঘোষ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করানো হয় তাঁকে৷ প্রায় দু’দিন চিকিৎসা চলার পর সোমবার মৃত্যু হয় তৃণমূল ব্লক সভাপতির৷ এই ঘটনার পর মৃত তৃণমূল নেতার পরিবারের তরফে ১৫ জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়৷ এফআইআর দায়ের হলেও পুলিশও স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে তদন্তের নামে৷ শুরু হয় পুলিশি ধরাপাকড়৷ ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃতদের জেরা করে, দুই বিজেপি নেতার সন্ধান মেলে৷ পরে, অভিযান চালিয়ে দুবরাজপুর থেকে বিজেপি নেতা-সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ৷
[রেলের গাফিলতিতেই দুর্ঘটনা সাঁতরাগাছিতে, এফআইআর জিআরপি-র]
পুলিশি ধরপাকড় অভিযান শুরু হতে না হতেই তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানউতোর৷ খয়রাশোল ব্লকের তৃণমূল সভাপতি দীপক ঘোষের মৃত্যুতে বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ পালটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে অভিযোগের আঙুল তুলছিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ দুষ্কৃতীদের আড়াল করতেই বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব খাঁড়া করছে বলেও অভিযোগ শাসকদলের৷
[ইরানে আটক রাজ্যের ১২ জন সোনার কারিগর, উদ্বিগ্ন পরিবার]
সর্বশেষ খবর
-
‘আপনার ছেলে বেঁচে আছে’, শেষকৃত্যের ১৫ দিন পর পরিবারের কাছে ফোন! তারপর…
-
দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বিল্ডিং! ধ্বংসস্তূপে চাপা পড়ার আশঙ্কা বহু পড়ুয়ার
-
‘ভগবান সব দেখছেন, আপনাদের পাশে চাই’, পরকীয়া বিতর্কের মাঝে আকুতি গোবিন্দার
-
স্বামী, শ্বশুর-সহ প্রাক্তন প্রেমিকের সঙ্গে উদ্দাম যৌনতা, ‘মির্জাপুর’এ শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ রসিকার
-
বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে বিপদ! মহিলাকে ‘ধর্ষণ’, ধৃত ২