সুমিত বিশ্বাস: সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে ‘ব্রাত্য’ বিজেপির সাংসদ, বিধায়করা। এই অভিযোগে রাজ্যপালের কাছে ক্ষোভ উগরে দিলেন তাঁরা। মঙ্গলবার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে রাজ্যপাল পুরুলিয়া সার্কিট হাউসে আসেন। সেখানে বিজেপি বিধায়ক, সাংসদের সঙ্গে দেখা করেন। সাংসদ, বিধায়কদের সঙ্গে বৈঠকও হয় একপ্রস্থ।
সেই বৈঠকেই বিধায়ক, সাংসদরা অভিযোগ করেন, এই ধরনের অনুষ্ঠানে বিধায়ক এবং সাংসদদের ডাকা উচিত। কিন্তু এ রাজ্যে শিষ্টাচার নেই। স্বাভাবিকভাবে ওই বিশ্ববিদ্যালয় বিজেপি সাংসদ ও বিধায়কদেরকে সমাবর্তনে ডাকেনি। কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার অভিযোগ করেন, “শাসকদলের তিন বিধায়ক, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি, পুরপ্রধানকে ডাকা হয়েছে। বিজেপি বিধায়ক, সাংসদদেরকে ডাকা হয়নি।”
[আরও পড়ুন: জামাইদের জন্য সুখবর, জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের]
সুভাষবাবু আরও বলেন, “এই বিষয়টি আমরা রাজ্যপালের কাছে জানিয়েছি। রাজ্যপাল পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন।” বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জেলাশাসকের সঙ্গে কথা বলবেন। যদিও আমন্ত্রণের বিষয়টি তাঁর জানা নেই বলেই জানান মন্ত্রী মলয় ঘটক।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: রাজ্যে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা, তীব্র গরম থেকে বিকেলেই মিলতে পারে রেহাই]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!