সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপাকে রাজ্যসভার সাংসদ ও বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বেফাঁস মন্তব্য করার জন্য রূপার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে পুলিশে। গত শুক্রবার রাতেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নিমতা থানায় অভিযোগ দায়ের হয়। বসিরহাটে অশান্তি থেকে শুরু করে একাধিক বিষয়ে রাজ্যে আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি হচ্ছে। এই অভিযোগ করে রাজ্য সরকারকে একহাত নিতে গিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসেন রূপা গঙ্গোপাধ্যায়। বলেন, বাইরে থেকে বাংলায় কোনও মহিলা গেলে, ১৫ দিনের মধ্যেই ধর্ষিতা হবেন। এমনটাই পরিস্থিতি।
[অমরনাথ হামলার সাহসী চালক সেলিমকে ৫ লক্ষ টাকা পুরস্কার সোনুর]
জানা গিয়েছে, রূপার বিরুদ্ধে মামলায় ৩৫৪ ধারার কথাও উল্লেখ রয়েছে। মহিলাদের অসম্মানজনক কথা বলার অভিযোগের কারণেই এই ধারা যুক্ত করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি ধ্রুবজ্যোতি দে বলেন, ‘আমরা রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। খুব দ্রুতই আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’ গত শুক্রবার থেকেই রূপা বনাম রাজ্য সরকারের এই লড়াই নতুন মাত্রা পেয়েছে। বসিরহাটে অশান্তির ঘটনা নিয়ে রাজ্য সরকারকে একাধিকবার সমালোচনায় বিঁধেছে বিজেপি নেতৃত্ব। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি। তারপরই বাংলার আইনশৃঙ্খলার অবস্থা কী তা বোঝাতেই বিস্ফোরক মন্তব্য করেন রূপা। বলেন, যাঁরা বাইরে থেকে তৃণমূলকে সমর্থন করেন, বা তৃণমূলের নেতাদের সঙ্গে ওঠাবসা করেন তাঁদের উদ্দেশে তাঁর একটাই কথা বলার আছে। কটাক্ষের হাসি মুখে টেনে তিনি বলেন, দেশের প্রত্যেকটি নেতার কাছে আবেদন, নিজেদের ঘরের মেয়ে-বউকে তাঁরা যেন বাংলায় অবশ্যই পাঠান। সরকারি আনুকূল্য না নিয়ে যদি ওই মহিলারা থাকেন এবং ১৫ দিনের মধ্যে ধর্ষিতা না হন, তবে তিনি বাকি কথা বলবেন।
[এবার ট্রেনে চেপে আড়াই ঘন্টায় দিল্লি থেকে বারাণসী, ভাড়া কত জানেন?]
এরপরই এর পালটা দিয়ে তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘সবার আগে ওঁর জানানো উচিত যে, বাংলায় থেকে উনি নিজে কতবার ধর্ষিতা হয়েছেন। যখন উনি কোনও কিছু নিয়ে অভিযোগ তুলছেন, আর গোটা একটা রাজ্যের নামে অভিযোগ জানাচ্ছেন তখন এটা আগে খোলসা করা ভাল।’ শোভনদেবের এই বক্তব্যের পরেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। বলেন, ‘১৫ দিন অনেক বেশি সময় বলে ফেলেছি।’ এরপরই ঘটনা প্রবাহে বিতর্ক আরও বেড়েই চলেছে। এখন দেখার শেষপর্যন্ত এই বিতর্কের জল কতদূর গড়ায়?
[অমরনাথ হামলা নিয়ে চুপ কেন চিন, সওয়াল মেহবুবার]
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত