সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: ‘গণতন্ত্র’ বাঁচানোর নামে বিজেপির ডাকা ‘রথযাত্রা’ ঘিরে বঙ্গ রাজনীতিতে উত্তাপ বাড়াচ্ছে গেরুয়া শিবির৷ কলকাতা হাই কোর্টে মামলার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি এবার রথযাত্রার নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের উপর চাপিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করলেন মুকুল রায়৷ শিলিগুলিতে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি নেতা মুকুলের হুঁশিয়ারি, রাজ্য সরকার অনুমতি দিক অথবা না দিক, বঙ্গে ছুটবেই বিজেপির রথ৷বিশেষজ্ঞরা বলছেন, এই মন্তব্যের মাধ্যমে রথযাত্রার নিরাপত্তার দায় কৌশলে রাজ্য সরকারের ঘাড়ে চাপানোর চেষ্টা করলেন মুকুলবাবু৷
[মুখ্যমন্ত্রীর হাত ধরে বারুইপুরে ঠিকানা বদলাচ্ছে আলিপুর সেন্ট্রাল জেল]
আগামী ৫, ৭ ও ৯ ডিসেম্বর রাজ্যে রথযাত্রার কর্মসূচি নিয়েছে বিজেপি৷ ৫ ডিসেম্বর বীরভূমের তারাপীঠ থেকে যাত্রা শুরু হবে। ৭ ডিসেম্বর উত্তরবঙ্গে কোচবিহারে থেকে রওনা হবে দ্বিতীয় রথটি৷ তৃতীয়টি গঙ্গাসাগর থেকে কলকাতায় গিয়ে মিশবে৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা করার কথা৷ তবে, মোদি ব্যস্ত থাকায় সভার দিন এখনও নির্দিষ্ট হয়নি৷ বিজেপির অভিযোগ, রাজ্যের তিন প্রান্ত থেকে রথ ছোটানোর কর্মসূচিতে অনুমতি এখনও দেয়নি প্রশাসন৷ অনুমতি চাইতে ইতিমধ্যেই বিজেপির তরফে মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানানো হলেও কোনও উত্তর পাওয়া যায়নি৷ ফলে, এই কর্মসূচিতে রাজ্যের তরফে আদৌ অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে৷ রথযাত্রার অনুমতি না দিলে কলকাতা হাই কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি৷
[হাতে চ্যানেল করতে গিয়ে বিপত্তি! প্রতিবাদ করায় বৃদ্ধের সঙ্গে দুর্ব্যবহার নার্সের]
তবে, অনুমতি নিয়ে জলঘোলা হতে শুরু করলেও বিজেপিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না রাজ্যের পর্যটনমন্ত্রী। তিনি বলেন, “কোনও রাজনৈতিক দল কোথায় কী করবে তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমরা মানুষের সঙ্গে সারা বছরই থাকি। তাই কোনও আনুষ্ঠানিক যাত্রার দরকার হয় না। বিজেপির মতো দল ভোটের জন্য এসব করে”
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে