সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া বিজেপি (BJP)। সেই প্রচেষ্টা সফল করতে এখন থেকেই কোমর বাঁধছে গেরুয়া শিবির। তাই বিধায়কদের কড়া অনুশাসনে বাঁধছে পুরুলিয়া জেলা বিজেপি। আগেই বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছিল, এলাকার উন্নয়নের পরিকল্পনা, তা রূপায়নের নীলনক্সা ডায়েরিভুক্ত করে নির্দিষ্ট সময় দলকে জানাতে হবে। এবার জনসেবার জন্য বিধায়কদের নিয়ম করে দলীয় কার্যালয়ে বসার রুটিনও বেঁধে দিল গেরুয়া শিবির।
মানুষের ভোটে জিতে আসা বিধায়কদের খোঁজ পেতে যাতে সাধারন মানুষজনকে হন্যে হয়ে ঘুরতে না হয়। তাই সপ্তাহের কোন দিন তাদের এলাকার বিধায়ককে কোথায় পাওয়া যাবে তার ঠিকানা ও সময় দিয়ে সোশ্যাল সাইট ও হোয়াটসঅ্যাপে প্রচার করছে পুরুলিয়া জেলা বিজেপি।
[আরও পড়ুন: উত্তরবঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসের বলি আরও ১, ক্রমশ বাড়ছে উদ্বেগ]
আসলে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে নিয়ে এই অভিযোগ উঠেছে বারবার। জেতার পর সাধারন মানুষ তাঁকে হাতের নাগালেই পাচ্ছেন না বলে অভিযোগ। বিশেষ করে করোনাকালে প্রথম পর্বে সাংসদকে না পেয়ে জেলার মানুষ ভীষনই ক্ষুব্ধ হন। তাঁর উদাসীনতা নিয়ে শহর পুরুলিয়ায় তাঁর বাড়ির সামনে বিক্ষোভও হয়। তাই দলের বিধায়কদের ক্ষেত্রে যাতে ওই ঘটনার পুনরাবৃত্তি না হয় তাই আগেভাগেই সতর্ক পুরুলিয়া জেলা বিজেপি। তাই দলেই দাবি উঠেছে বিধায়কদের মত সাংসদকে সপ্তাহের কোন দিন পাওয়া যাবে তাও রুটিনের মত করে জানিয়ে দেওয়া হোক। পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বলেন, “দল যে নির্দেশ দিয়েছে তা পালন করব। জেলার মানুষজনের যাতে কোনও অসুবিধা না হয় সেই কারনেই এক একজন বিধায়ককে একদিন করে দলের জেলা কার্যালয়ে থাকার সিদ্ধান্ত হয়েছে।”
[আরও পড়ুন: নিজভূমে পরবাসী হতে চায় না জঙ্গলমহল, সৌমিত্র খাঁর মন্তব্যের তীব্র প্রতিবাদ বনমহলে]
সর্বশেষ খবর
-
মুখ্যমন্ত্রীকে ‘গেরুয়া’ খোঁচা রানার, শুভেন্দুর পালটা, ‘গেরুয়াধারীরা কী অবস্থা করে দেখতে পাবেন’
-
বাগেশ্বরের অপমানে অ্যাকশনে শুভেন্দু! ‘যারা ছবি পুড়িয়েছে গ্রেপ্তার করুন’, বিধানসভায় দাঁড়িয়ে সিপিকে নির্দেশ
-
আড়াই দশক পর সুব্রত কাপ চ্যাম্পিয়ন বাংলার স্কুল, উৎসবে মাতল ঝাড়গ্রাম
-
একসঙ্গে ফিট হয়ে জাতীয় দলে ফিরলেন দুই অলরাউন্ডার, ফের চোট কেকেআরের হর্ষিত রানার
-
গণেশ পুজোতেও ভিজবে কলকাতা? দক্ষিণবঙ্গে ফের নিম্নচাপের খাঁড়া! উত্তরেও জারি বৃষ্টি