ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: সাতসকালে অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের সামনে থাকা গাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বোলপুরে (Bolpur)। বিস্ফোরণের তীব্রতায় রীতিমতো দুমড়ে যায় গাড়িটি। কিন্তু কী থেকে এই কাণ্ড, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।
রবিবার মানেই ছুটির মেজাজ। তাই সকাল থেকেই খোদ অতিরিক্ত পুলিশ সুপারের অফিসের সামনে দাঁড়িয়ে লাল রঙেয়ের গাড়ি নিয়ে কারও মনেই সে অর্থে কোনও প্রশ্ন জাগেনি। কিন্তু আচমকা বিকট শব্দ পেতেই যেন গোটা ছবিটা পালটে যায়। আওয়াজে স্থানীয়রা ঘর থেকে বের হতেই দেখেন দুমড়ে গিয়েছে দাঁড়িয়ে থাকা লাল রঙয়ের গাড়িটি। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। খতিয়ে দেখে সমস্তটা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিস্ফোরণ। তবে এবিষয়ে এখনও নিশ্চিত নয় তাঁরা।

[আরও পড়ুন: নিজেই সাইকেল চালিয়ে হাসপাতালে হাজির করোনা রোগী! প্রৌঢ়ের কীর্তিতে হতবাক স্থানীয়রা]
কিন্তু বিস্ফোরণের কারণ যাই হোক, গাড়িটি কার? কী কারণে সাতসকালে ওই এলাকায় রাখা হয়েছিল সেটিকে? তা নিয়ে সম্পূর্ণ ধোঁয়াশায় পুলিশ। পরিকল্পনামাফিকই গাড়িটি সেখানে রাখা হয়েছিল কি না, তা ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের।
[আরও পড়ুন: করোনা নাকি অন্য কিছু? পাঁশকুড়ার তৃণমূল কাউন্সিলরের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা]
সর্বশেষ খবর
-
দিল্লি হাই কোর্টে ধাক্কা অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারের, খুনের মামলায় খারিজ জামিন
-
গরুপাচার মামলায় সিজ করেছিল সিআইডি, এনামুলের আত্মীয়দের সেই ভবনে আগুন, নিছক দুর্ঘটনা?
-
প্রবল আপত্তি বিরোধীদের, ‘বিতর্কিত’ FCRA বিল যৌথ সংসদীয় কমিটিতে পাঠাল কেন্দ্র
-
ইস্টবেঙ্গলকে রুখতে ভরসা ভারতের প্রাক্তন কোচ, বিশেষ পরামর্শ নিয়ে কলকাতায় আল আরবি
-
পুরসভার ডিলিমিটেশনে সংখ্যালঘুদের স্বার্থহানি? ফিরহাদ, জাভেদদের জবাব দিলেন মুখ্যমন্ত্রী