নন্দন দত্ত, সিউড়ি: ঝাড়খণ্ড লাগোয়া বীরভূম গোঁসাইপুর পাথর খাদানে প্রবল বিস্ফোরণে মৃত্যু হল হল কমপক্ষে তিন শ্রমিকের৷ মৃতের সংখ্যা আরও বাড়তে বলে সূত্রে সূত্রে খবর৷ এদিনের এই দুর্ঘটনায় দু’জন শ্রমিক গুরুতর জখম হয়েছেন বলেও জানা গিয়েছে৷ বৃহস্পতিবার সকালের এই দুর্ঘটনার খবর ছড়িয়ে খাদান শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেসিবি মেশিন দিয়ে পাথর সরানোর সময় খাদানে বিস্ফোরণ ঘটে যায়৷ খাদান শ্রমিকদের দাবি, খাদানের মধ্যে বেআইনি ভাবে মাটিতে বিস্ফোরক মজুত রাখার জেরেই ঘটে বিপত্তি৷ খাদানের কাজ চলাকালীন আচমকা বিস্ফোরণ ঘটনায় বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে৷
হতাহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও এলাকা ঘিরে রেখেছে আদিবাসী ও খাদান মালিক কর্তৃপক্ষ৷ অভিযোগ, মৃত্যুর সঠিক কারণ ও মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি দেখা দিলেও এখনও পর্যন্ত দুটি ঝলসানো দেহ রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর৷ জানা গিয়েছে, মৃত দুই শ্রমিকের নাম নরেশ ঘোষ৷ বাড়ি মহম্মদবাজারের শিয়ানবাধাষ। অপরজন তারক রায়, বাড়ি ডেউচা৷ মালিক ও স্থানীয়দের দাবি, বজ্রাঘাতে মৃত্যু হয়েছে তাদের৷ এর সঙ্গে বিস্ফোরণের কোনও যোগ নেই৷ পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনাস্থলের পৌঁছে গিয়েছে বিশাল পুলিশবাহিনী৷তবে, ঠিক কী কারণে এই দুর্ঘটনা, আদৌও খাদানটির কোনও বৈধতা ছিল কি না তা এখনও জানা সম্ভব হয়নি৷ অনুমান করা হচ্ছে, বেআইনি কাজের জেরেই এই দুর্ঘটনা৷
বীরভূমের একমাত্র শিল্প পাথর খাদান গ্রিন ট্রাইবুনালের নির্দেশে পুরোপুরি বন্ধ৷ বীরভূমের ২১৭টি পাথর খাদান, পাঁচামি, তালবাঁধ, শালবাদরা, বড়পাহারি, নলহাটি ও রাজগ্রাম এলাকায় অবস্থিত৷ জাতীয় গ্রিন ট্রাইবুনালের নির্দেশে এই ২০৭টি পাথর খাদান বন্ধ করে দিয়েছে প্রশাসন৷ কিন্তু, ঝাড়খণ্ডে এখনও রমরমিয়ে চলছে খাদান ব্যবসা৷ মনে করা হচ্ছে, পাথর খাদান নিয়ে ঝাড়খণ্ড সরকারের উদাসীনতার জেরেই এদিনের এই ঘটনা৷ প্রশ্ন উঠছে, পশ্চিববঙ্গে বেআইনি খাদান বন্ধ করা গেলেও কেন পারল না ঝাড়খণ্ড সরকার৷ কেন এড়ানো গেলে না শ্রমিক মৃত্যুর ঘটনা৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার