সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিংলার পুনরাবৃত্তি নারায়ণগড়ে৷ ফের অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ৷ প্রাণহানি একজনের৷ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কিত নারায়ণগড়ের বাসিন্দারা৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
রাজনৈতিক সংঘর্ষে গুলি-বোমা, উত্তপ্ত ময়নায় পুড়ল পুলিশের গাড়ি
রবিবার ছুটির দিনে সকলে বাড়িতেই ছিলেন৷ যে যার মতো বাড়ির কাজে ব্যস্ত ছিলেন সকলেই৷ আচমকাই এদিন বেলার দিকে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে নারায়ণগড়৷ কী হল তা বুঝতে পারেন না কেউই৷ আতঙ্কিত হয়ে পড়েন সকলে৷ বাড়ি থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে পড়েন স্থানীয়রা৷ আচমকাই দেখেন কাছেই একটি বাড়ি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে৷ কাছে গিয়ে সকলে বুঝতে পারেন একটি বিস্ফোরণ ঘটেছে৷ তখনও কেউ ওই বাড়িটির ভিতর ঢুকতে পারেননি৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন৷ দমকল কর্মীরা বাড়িতে ঢুকে দেখেন ততক্ষণে ভিতরে ঝলসে গিয়েছেন একজন৷ তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে ততক্ষণে সব শেষ৷ অগ্নিদগ্ধ হয়ে মৃ্ত্যু হয়েছে তাঁর৷ স্থানীয়দের দাবি, নিহত ওই ব্যক্তির নাম বনবিহারী আদক৷ বাড়িতে বসে তিনিই বাজি তৈরি করছিলেন৷ সেই সময়ই ঘটে বিস্ফোরণ৷ তাতেই ছিন্নভিন্ন হয়ে যায় বনবিহারীর দেহ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারায়ণগড় থানার পুলিশ৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ বাজি কারখানায় আদৌ বৈধ কাগজপত্র, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷ শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থ নাকি বোমা তৈরির নেপথ্যে অন্য কোনও কারণ ছিল কী না সে বিষয়টিও তদন্ত করে দেখছে নারায়ণগড় থানার পুলিশ৷
ভাড়াটিয়ার প্রতিবন্ধী ছেলেকে বেধড়ক মার বাড়িওয়ালার
বছরকয়েক আগে বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে পশ্চিম মেদিনীপুরের পিংলা৷ বহু মানুষের প্রাণহানির জেরে শিরোনামে চলে আসে এই ঘটনাটি৷ আবারও নারায়ণগড়ের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়৷
সর্বশেষ খবর
-
ভদ্রলোকের এক কথা! চ্যাম্পিয়ন হয়েও ফের নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগ মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে