সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনে দুপুরে বন্ধ দোকানে বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনার খড়দহ এলাকা৷ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে৷ কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ৷
এদিন বিস্ফোরণটি ঘটে খড়দহের একটি বন্ধ সোনার দোকানে৷ বিস্ফোরণের তীব্রতায় দোকানে ঝাঁপ ছিটকে গিয়ে লাগে এক বৃদ্ধের গায়ে৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷ বিস্ফোরণের জেরে ছড়িয়ে পড়ে আগুন৷ দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী৷ পরে এলাকা পরিদর্শনে যায় ব্যারাকপুর কমিশনারেটের একটি বিশেষ দল৷ এই বিস্ফোরণের নেপথ্যে কোনও নাশকতার ছক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
প্রেমিকের গাড়িতে ৩৪০০ চুমু প্রেমিকার! গোয়ালিওরের ‘চুম্বন গাড়ি’র ভিডিও ভাইরাল, চালন কাটল পুলিশ
-
বঙ্গবন্ধুর স্মৃতি ও আজকের বাংলাদেশ, কলকাতায় প্রকাশিত ‘ধানমণ্ডি ৩২, পোড়াবাড়ির সংলাপ’
-
‘ভারত পিছিয়ে পড়েছে’, গম্ভীরের দল নিয়ে আদৌ আশা দেখছেন প্রাক্তন হেডস্যর দ্রাবিড়?
-
আরও বাড়ল বার্ধক্য-বিধবা ও দিব্যাঙ্গ ভাতা, এবার কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে?
-
‘বাপের বাড়ি যেতে স্বামীর অনুমতির প্রয়োজন নেই’, নির্দেশ কর্নাটক হাই কোর্টের