সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বারুইপুরের চম্পাহাটি এলাকা। পুলিশ সূত্রে খবর, ওই এলাকার একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। জখম বেশ কয়েকজন। আহতদের বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
[ক্যামাক স্ট্রিটের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভয়াবহ আগুন]
ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ ও দমকল বাহিনী। বিস্ফোরণের ফলে কারখানাটিতে ছড়িয়ে পড়েছে আগুন। নিরাপত্তার খাতিরে আশেপাশের এলাকা খালি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুর ১২ টা নাগাদ প্রচণ্ড বিস্ফোরণ ঘটে কারখানাটিতে। মৃত্যু হয় অশোক মন্ডল (২৫) নামের এক যুবকের। বিস্ফোরণের ফলে আগুন ধরে যায় কারখানাটিতে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ও রাসায়নিক সামগ্রী থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে বম্ব স্কোয়াড।
[বাংলাদেশের অশান্তির ছবি বসিরহাটের বলে চালানোর চেষ্টা, ধৃত ১]
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাজি কারখানাটি অবৈধ। সেখানে গোপনে নিষিদ্ধ বাজি বানানো হত। মনে করা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ায় গোলমালের দরুন বিস্ফোরণটি ঘটে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
[ডাইনি সন্দেহে মাকে খুন, পুরুলিয়ায় ধৃত ছেলে]
সর্বশেষ খবর
-
রাজনীতি করেন, মোটা চামড়া চাই! ট্রোল থেকে মুক্তি চেয়ে আদালতে গিয়েও ধাক্কা রাঘব চাড্ডার
-
দুর্গাপুরে কুয়োর জলে ভাসছে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ! খুন করে দেহ লোপাটের চেষ্টা?
-
‘ইউরোপের অভিশাপ’ কাটিয়ে ঘরের মাঠে ইতিহাস আমেরিকার, পুলিসিচরাই কি বিশ্বকাপের কালো ঘোড়া?
-
সেবাশ্রয় নিয়ে বিপাকে অভিষেক! মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ‘অভিযোগের তদন্ত হবে’
-
শওকত মোল্লার ছেলের ক্যাফেতে চলল বুলডোজার, নদী ‘চুরি’ করে তৈরি ‘অরণ্যের কুলে’ ভাঙার প্রক্রিয়া শুরু