Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Durgapur

দুর্গাপুরে কুয়োর জলে ভাসছে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ! খুন করে দেহ লোপাটের চেষ্টা?

মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তি এলাকার বাসিন্দা নন। ফলে তিনি কোথা থেকে সেখানে এলেন ও কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৫:২৭

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ১৫:২৭

options
link
দুর্গাপুরে কুয়োর জলে ভাসছে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ! খুন করে দেহ লোপাটের চেষ্টা? zoom
এআই দ্বারা নির্মিত ছবি।
Advertisement

কুয়োর পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। বৃহস্পতিবার সাতসকালে চাঞ্চল্য দুর্গাপুরের ফরিদপুরে। কী করে এই ব্যক্তির দেহ কুয়োর মধ্যে এল? কীভাবে মৃত্যু? সব নিয়ে ধোঁয়াশা। তাঁকে খুন করে দেহ কুয়োয় ফেলে দেওয়া হয়েছে কি না, সেই প্রশ্নও উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর (Durgapur) ফরিদপুর ব্লকের বনসোল এলাকায় বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা কুয়োয় দেহ ভাসতে দেখেন। ঘটনা জানাজানি হতেই ভিড় জমে যায় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশ। দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় দেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তি এলাকার বাসিন্দা নন। ফলে তিনি কোথা থেকে সেখানে এলেন ও কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Advertisement

পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দা কালীচরণ মাজি বলেন, “সকালে কুয়োয় দেহ ভাসতে দেখে আমরা হতবাক হয়ে যাই। ওই ব্যক্তি আমাদের এলাকার বাসিন্দা নন। কোথা থেকে এসেছেন, কী করে মৃত্যু কিছুই বোঝা যাচ্ছে না। পুলিশ তদন্ত করছে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.