সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে দুশ্চিন্তার অবসান৷ খোঁজ মিলল হারিয়ে যাওয়া ২৫ জন ভারতীয় মৎস্যজীবীর৷ বর্তমানে বাংলাদেশে রয়েছেন প্রত্যেকে৷ বাংলাদেশ সরকার মৎস্যজীবীদের বাংলায় ফেরানোর উদ্যোগ নিয়েছে৷ নবান্নের তরফেও বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷ আবহাওয়ার উন্নতি হলেই কাকদ্বীপে তাঁদের ফিরিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছে বাংলাদেশ প্রশাসন৷
[ আরও পড়ুন: স্কুলের শৌচাগারে তালা, পাঁচিল টপকে শৌচ করতে গিয়ে পড়ে হাত ভাঙল পড়ুয়ার]
আবহাওয়া দপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে গত রবিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বিভিন্ন গ্রামের মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিয়েছিলেন৷ উদ্দেশ্য ছিল ইলিশ মাছ ধরে বেশি পরিমাণে অর্থ উপার্জন করা৷ বঙ্গোপসাগরের কেন্দুয়া দ্বীপের বেশ কয়েক কিলোমিটার পূর্বে ভারত-বাংলাদেশ জলসীমার কাছে আচমকাই সামুদ্রিক ঝড়ের কবলে পড়েন মৎস্যজীবীরা৷ এফবি দশভূজা, এফবি বাবাজি, এফবি জয় যোগীরাজ ও এফবি নয়ন নামে চারটি ট্রলার ডুবে যায়৷ ওই চারটি ট্রলারে থাকা ৬১ জন মৎস্যজীবী মাঝ সমুদ্রে ছটফট করতে থাকেন। আশপাশে থাকা অন্য কয়েকটি ট্রলার মৎস্যজীবীদের উদ্ধারে এগিয়ে আসে। এফবি বাবাজি ও এফবি জয় যোগীরাজ ট্রলারে থাকা মোট ৩০ জন মৎস্যজীবীকে উদ্ধার করে অন্যান্য ট্রলারগুলি। নিখোঁজ হয়ে যায় এফবি নয়ন ও এফবি দশভূজা নামের আরও দু’টি ট্রলার। চারদিন কেটে গেলেও ২৫ জন ভারতীয় মৎস্যজীবীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রিয়জন আদৌ সুস্থভাবে ফিরবে তো, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল নিখোঁজদের পরিজনদের মধ্যে৷ উৎকণ্ঠার প্রহর গুনছিলেন প্রত্যেকে৷
[ আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ ধ্বনি নিয়ে স্কুলে পড়ুয়াদের হাতাহাতি, সামাল দিতে লাঠিচার্জ পুলিশের]
অবশেষে বুধবার মিলল সুখবর৷ বাংলাদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওপার বাংলাতেই রয়েছেন মৎস্যজীবীরা৷ আপাতত বাংলাদেশের আবহাওয়া বিশেষ ভাল নয়৷ আবহাওয়ার উন্নতি হলেই মৎস্যজীবীদের ভারতে ফিরিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছে বাংলাদেশ সরকার৷ নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজখবর নিতে প্রতি মুহূর্তে নবান্নের তরফে বাংলাদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে৷
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না