সুমিত বিশ্বাস, পুরুলিয়া: একমাস আগে মৃত্যু হয়েছিল এক মহিলার। মারা যাওয়ার পর জমিতে মৃতদেহ কবর দেওয়া হয়। কিন্তু সেই জমির মালিকানা নিয়ে আদালতে চলছে মামলা। আদালতের নির্দেশে শেষপর্যন্ত কবর থেকে ওই মৃতদেহ ফের তোলা হল। সেই মৃতদেহ অন্যত্রস্থ কবরস্থ করা হয় বলে খবর। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ১ নম্বর ব্লকের চাকদা গ্রামে। কলকাতা হাই কোর্টের নির্দেশে পুলিশ-প্রশাসনের উপস্থিতিতে ওই মৃতদেহ আজ, শনিবার তোলা হল।
জানা গিয়েছে, অভিযোগ, ১৯৫৫ সাল থেকে দ্য মাল্টিভার্সিটি অযাচক আশ্রমের নামে পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাকদা গ্রামের পাশে কিছু জমি রয়েছে। ২০১১ সালে আশ্রম কর্তৃপক্ষ আরও ২ একর জমি কিনেছিল। সেই জমি ঘিরেই রয়েছে বিতর্ক। এলাকার মুসলিম সমাজের একাংশের অভিযোগ, আশ্রম কর্তৃপক্ষের কেনা ওই জমিতে দীর্ঘদিন ধরে কবর দেওয়া হয়ে থাকে। সম্প্রতি, একজনের মৃত্যুর পর তাঁকে ওই জমিতে কবর দেওয়া হয়ে থাকে।
সেই ঘটনা জানাজানির পরই আশ্রম কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিল। বিষয়টির কোনও সমাধান না হওয়ায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় আশ্রম কর্তৃপক্ষ। গত ১২ নভেম্বর হাই কোর্ট আশ্রমের পক্ষে রায় দিয়েছিল। ওই জমি দখলমুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছিল। এরপরই স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়। আজ, শনিবার স্থানীয় পুলিশ-প্রশাসনের উপস্থিতি ও আশ্রম কর্তৃপক্ষ ওই জমিতে উপস্থিত হন। এরপরই কবর থেকে মৃতদেহ তোলা হল। অন্যত্র সেই দেহ কবর দেওয়ার ব্যবস্থাও করা হয়।
যদিও এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘ সময় ধরে ওই জমিতে মৃতদেহ কবর দেওয়া হচ্ছে। এই বিষয়টি নিয়ে তাঁরাও আদালতের দ্বারস্থ হয়েছেন। আশ্রমের তরফে আইনজীবী সূর্যনীল দাস বলেন, “আশ্রমের জমি জবরদখল করে কবরস্থান বানানো বেআইনি। আদালত নির্দেশ দিয়ে ফের তা-ই স্পষ্ট করে দিয়েছে। আগেও আদালত নির্দেশ দিয়েছিল, কিন্তু পুলিশ সেই নির্দেশ পালনে ব্যর্থ। পুলিশের কাজ মানুষকে রক্ষা করা। মানুষের জীবন-সম্পত্তি সুরক্ষিত করা। কিন্তু, এই ক্ষেত্রে পুলিশ শুধু তার দায়িত্ব পালনে শুধু ব্যর্থই হয়নি, তাদের গাফিলতিও ধরা পড়েছে। তাই সাধারণ মানুষের স্বার্থে আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে। আদালতে সত্যের জয় হয়েছে।”
সর্বশেষ খবর
-
‘ববিদাকে ফোন করব’, ফিরহাদের পদত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত
-
‘ইন্ডাস্ট্রিতে কেউ কচি নয়’, স্বরূপের শ্লীলতাহানি মামলায় রূপার নিশানায় কারা? কী বলছেন স্বপন দাশগুপ্ত?
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!
-
অভিষেকের কথাই শেষ কথা নয়! দলের খোলনলচে বদলে বড় সিদ্ধান্ত বিদ্রোহে ‘বিপন্ন’ মমতার
-
ভারতে ইবোলার হানা! জয়পুরে উগান্ডার পর্যটকের শরীরে সংক্রমণের লক্ষণ ঘিরে চর্চা